উদ্দীপকে দাম P₁ থেকে P₂ তে পরিবর্তনের কারণগুলো ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের চিত্রে ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি দেখানো হয়েছে। দাম P₁ থেকে P₂ তে পরিবর্তিত হওয়ায় এ মুদ্রাস্ফীতি ঘটেছে। চিত্রে দাম P₁ থেকে P₂ তে পরিবর্তনের কিছু কারণ রয়েছে; নিচে তা ব্যাখ্যা করা হলো:দেশের শ্রমিক সংঘগুলো মালিকদের ওপর চাপবৃদ্ধি করে তাদের উৎপাদনশীলতা থেকে অধিক মজুরি আদায় করলে, তাতে কেবল দামই বাড়ে, দ্রব্য ও সেবার পরিমাণ বাড়ে না। এ অবস্থায় দাম P₁ থেকে P₂ তে উন্নীত হয়। সরকার অনেক সময় মূলত রাজনৈতিক কারণে প্রভাবিত হয়ে গ্যাস, পানি, বিদ্যুৎ ইত্যাদির দাম ও রেলভাড়া ঘনঘন বাড়ায়। তাছাড়া সরকারি কর্মচারীদের চাপেও বেতন ও ভাতাতি খুব বেশি বাড়িয়ে দেয়। এসব পরিস্থিতিতে সংশ্লিষ্টরা অধিক অর্থ ব্যয় করলে দাম P₁ থেকে P₂-তে চলে যায়। উদ্দীপকের চিত্রে দাম P₁ থেকে P₂-তে পরিবর্তনের জন্য একচেটিয়া কারবারিরাও দায়ী থাকতে পারে। অনেক সময় উপকরণসমূহের দাম বৃদ্ধি, প্রাকৃতিক দুর্যোগ, পরিবহণ সংকট ইত্যাদির অজুহাতে একচেটিয়া ব্যবসায়ীরা তাদের দ্রব্যাদির উৎপাদন যথেষ্ট কমিয়ে দেয়। তখন দাম P₁ থেকে P₂-তে উপনীত হয়।সুতরাং বলা যায়, উদ্দীপকে চিত্রে দাম P₁ থেকে P₂-তে পরিবর্তনের জন্য উপরিউল্লিখিত কারণগুলো দায়ী।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে দাম P₁ থেকে P₂ তে পরিবর্তনের কারণগুলো ব্যাখ্যা করো।
উদ্দীপক
Barisal · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর