চিত্রে উল্লিখিত মুদ্রাস্ফীতির কারণ বিশ্লেষণ করো।
উত্তর: প্রদত্ত চিত্রে উল্লিখিত মুদ্রাস্ফীতিটি হলো চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। নিচে এর কারণ বিশ্লেষণ করা হলো।বর্তমানে যোগানের তুলনায় চাহিদা বেশি হলে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি দেখা দেয়।১. সরকারি ব্যয় বৃদ্ধি: সরকারি ব্যয় বৃদ্ধি মুদ্রাস্ফীতির অন্যতম কারণ। দেশের উন্নয়নমূলক কাজের জন্য সরকার প্রচুর অর্থ ব্যয় করে। কিন্তু সে অনুপাতে স্বল্পকালে উৎপাদন বাড়ে না, যার ফলে মুদ্রাস্ফীতি দেখা দেয়।২. অর্থের যোগান বৃদ্ধি: অর্থের যোগান বাড়লে জনগণের ক্রয়ক্ষমতা বাড়ে। ফলে মুদ্রাস্ফীতি সৃষ্টি হয়।৩. ব্যয়যোগ্য আয় বৃদ্ধি: দেশে জনগণের ব্যয়যোগ্য আয় বাড়লে দ্রব্যসামগ্রীর চাহিদা বাড়ে। ফলে দামস্তর ঊর্ধ্বমুখী হয়।৪. জনসংখ্যা বৃদ্ধি: জনসংখ্যা বৃদ্ধির ফলে চাহিদা বৃদ্ধির দ্বারা দেশের দামস্তর বাড়ে তথা মুদ্রাস্ফীতি দেখা দেয়।উপর্যুক্ত কারণগুলো ছাড়াও চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির অন্যান্য কারণগুলো হলো ঘাটতি ব্যয়, অনুৎপাদনশীল খাতে ব্যয় বৃদ্ধি, রপ্তানি বৃদ্ধি ও উদার ঋণ নীতি ইত্যাদি।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
চিত্রে উল্লিখিত মুদ্রাস্ফীতির কারণ বিশ্লেষণ করো।
Sylhet · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর