উদ্দীপকে কোন ধরনের মুদ্রাস্ফীতি প্রকাশিত হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি প্রকাশিত হয়েছে। কোনো কারণে উৎপাদনের বিভিন্ন উপকরণের দাম বাড়লে উৎপাদন ব্যয় বৃদ্ধি পায়। এতে উৎপাদনের পরিমাণ হ্রাস পায়। একই সাথে বৃদ্ধিপ্রাপ্ত উৎপাদন ব্যয় দ্রব্যমূল্যের সাথে যোগ করে দেয়। এক্ষেত্রে দ্রব্যের চাহিদা স্থির থেকে মোট যোগান হ্রাস পেলে দ্রব্যের দামস্তর বৃদ্ধি পায়। ফলে মুদ্রাস্ফীতির সৃষ্টি হয়। উদ্দীপকের চিত্রে ভূমি অক্ষে সামগ্রিক আয় এবং লম্ব অক্ষে দামস্তর দেখানো হয়েছে। চিত্রে AD সামগ্রিক চাহিদা এবং [গণিত] , প্রাথমিক সামগ্রিক যোগাম । সামগ্রিক যোগান কমে AS থেকে [গণিত] হলে E বিন্দুতে ভারসাম্য স্থির হয়। ফলে দামস্তর বেড়ে [গণিত] থেকে [গণিত] হয়। অর্থাৎ উৎপাদন ব্যয় বৃদ্ধির কারণে যোগান হ্রাস পায়। ফলে মুদ্রাস্ফীতির সৃষ্টি। তাই এটি ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি হিসেবে পরিচিত।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে কোন ধরনের মুদ্রাস্ফীতি প্রকাশিত হয়েছে? ব্যাখ্যা করো।
ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ, চট্টগ্রাম · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর