উদ্দীপকে বিদ্যমান মুদ্রাস্ফীতি একটি দেশের অর্থনীতিতে কি কি প্রভাব ফেলে? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে বিদ্যমান মুদ্রাস্ফীতি তথা চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফিতির ফলে অর্থের ক্রয়ক্ষমতা কমে যায়, যার ফলে কেউ ক্ষতিগ্রস্ত হয় আবার কেউ লাভবান হয়। নিম্নে তা বিশ্লেষণ করা হলো : মুদ্রাস্ফীতির ফলে উৎপাদন, বিনিয়োগ, কর্মসংস্থান এবং আয় ও সম্পদ বন্টনের উপর ইতিবাচক ও নেতিবাচক উভয় প্রভাবই বিস্তার করে। এতে করে সমাজের সম্পদ ও আয় বন্টনে পরিবর্তন হয়। যার ফলে সমাজের এক শ্রেণীর লোক লাভবান হয় এবং নিম্ন আয় শ্রেণীর লোক ক্ষতিগ্রস্ত হয়। উদ্দীপকের চিত্র অনুসারে দাম স্তর ১০ থেকে বৃদ্ধি পেয়ে ২০ হয় যা চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। এই অবস্থায় কৃষি ও শিল্পের উপকরণের মূল্য বৃদ্ধি পায়। আর কৃষি ও শিল্প পণ্যের মূল্য বৃদ্ধি পাওয়ায় কৃষক এবং উৎপাদক শ্রেণী লাভবান হয়। পাশাপাশি ব্যবসায়ীদের উৎপাদন খরচ বা বিনিয়োগ অপেক্ষা দ্রব্যের মূল্য বেশি না হওয়ায় তারা লাভবান হয়। কিন্তু এর ফলে মুদ্রার ক্রয় ক্ষমতা কমে যায়। যার কারণে ঋণের ভার কমে যায় এবং ঋণদাতারা প্রকৃত অর্থ ফেরত পায় না। একই সাথে নিম্ন আয়ের শ্রমিক শ্রেণীর বেতন বৃদ্ধি না পাওয়ায় তারা একই অর্থে পূর্বের সমপরিমাণ দ্রব্য ক্রয় করতে না পারায় ক্ষতিগ্রস্ত হয়। এছাড়াও চোরাকাররা মুদ্রাস্ফীতি সুযোগ নিয়ে অধিক চোরাচালান করে কৃত্রিম নবাব সৃষ্টি করে এবং মুনাফা করে। তাই বলা যায়, মুদ্রাস্ফীতিতে ক্ষেত্রভেদে লাভ এবং ক্ষতি উভয়ই রয়েছে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বিদ্যমান মুদ্রাস্ফীতি একটি দেশের অর্থনীতিতে কি কি প্রভাব ফ…
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর