উদ্দীপকে যে ধরনের মুদ্রাস্ফীতি দেখানো হয়েছে তার তিনটি কারণ ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি দেখানো হয়েছে। নিম্নে এর তিনটি কারণ ব্যাখ্যা করা হলো : উদ্দীপকে চিত্র অনুসারে দেখা যায় প্রাথমিক অবস্থায় সামগ্রিক চাহিদা ও যোগান e1 বিন্দুতে পরস্পর সমান থাকায় ভারসাম্য দাম হয় OP1। কিন্তু পরবর্তীতে সামগ্রিক যোগান AS স্থির থেকেও সামগ্রিক চাহিদা AD1 বৃদ্ধি পেয়ে AD2 হওয়ায় দামস্তর OP1 থেকে বেড়ে OP2 হয়। এটি মূলত চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। চাহিদা বৃদ্ধি জনিত ও মুদ্রাস্ফীতির মূল কারণ হচ্ছে অর্থের যোগান বৃদ্ধি। যখন বিনিয়োগ বৃদ্ধি পায় তখন অর্থের যোগান বৃদ্ধি পায় যার ফলে উক্ত মুদ্রাস্ফীতি লক্ষ্য করা যায়। এছাড়াও সরকারি ব্যয় বৃদ্ধি পেলে তখন যোগান স্থির থেকে চাহিদা বৃদ্ধি পায়। যার ফলে চাহিদা বৃদ্ধিজনিতে মুদ্রাস্ফীতি ঘটে। আবার রপ্তানি বৃদ্ধি পেলে যোগান স্থির থেকে উৎপাদিত পণ্যের অত্যাধিক পরিমাণ রপ্তানি হয়ে গেলে তখন দেশে চাহিদা বৃদ্ধি পায়। এটিও চাহিদা বৃদ্ধি জনিত মুদ্রাস্ফীতির অন্যতম একটি কারণ।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে যে ধরনের মুদ্রাস্ফীতি দেখানো হয়েছে তার তিনটি কারণ ব্যাখ্য…
উদ্দীপক
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর