উদ্দীপক অনুযায়ী "D" দেশের সরকারের গৃহীত পদক্ষেপ মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে কিভাবে ভূমিকা পালন করবে? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপক অনুযায়ী 'D [গণিত] দেশের সরকারের গৃহীত ব্যয় কমানোর পদক্ষেপ মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা পালন করবে। মুদ্রাস্ফীতির একটি অন্যতম কারণ হলো সরকারি ব্যয় অতিরিক্ত হারে বৃদ্ধি। সরকারি ব্যয় অতিমাত্রায় বেড়ে গেলে মুদ্রাস্ফীতির সৃষ্টি হয়। বাজারে অর্থের যোগান বেড়ে যায়। তাই মুদ্রাস্ফীতির নিয়ন্ত্রণে সরকারি ব্যয়কে কমিয়ে কাম্যস্তরে রাখা সরকারের একটি বিশেষ কাজ। বাজারে অর্থের যোগান হ্রাস করে নির্দিষ্ট পর্যায়ে রাখতে হবে। বাজারে অর্থের যোগান বৃদ্ধি পেলে দ্রব্যমূল্য অতিমাত্রায় বৃদ্ধি পায় ফলে মুদ্রাস্ফীতির সৃষ্টি হয়। সরকারের অনুৎপাদনশীল ক্ষেত্রে ব্যয় হ্রাসের প্রয়োজন। উৎপাদনশীল খাতে বিনিয়োগ কমানো যাবে না। তবে সরকারকে রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে নির্বাচিত প্রয়োজনীয় ক্ষেত্রে ব্যয়, পূর্ত কর্মসূচির নামে অপচয় না করা, প্রলম্বিত শিল্পে বিনিয়োগ না করা, সামাজিক ব্যয় যেন মাত্রা ছাড়িয়ে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। সুতরাং বলা যায়, 'D [গণিত] দেশের সরকারের ব্যয় কমানোর পদক্ষেপ মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপক অনুযায়ী "D" দেশের সরকারের গৃহীত পদক্ষেপ মুদ্রাস্ফীতি নিয়ন…
উদ্দীপক
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর