সামগ্রিক চাহিদা রেখা স্থানান্তরিত হয়ে যদি দাম স্তর ২০ হয় তবে তা কোন ধরনের মুদ্রাস্ফীতি? ব্যাখ্যা কর।
উত্তর: সামগ্রিক চাহিদা রেখা স্থানান্তরিত হয়ে যদি দাম স্তর ২০ হয় তবে তা চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। নিম্নে তা ব্যাখ্যা করা হলো :জোগান ইস্তির থেকে যখন কোন দ্রব্যের চাহিদা বৃদ্ধি পায় তখন তার দামস্তর ও বৃদ্ধি পায়। এই পরিস্থিতিকে বলে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। সাধারণত পূর্ণ নিয়োগ স্তরে সামগ্রিক যোগান স্থির থেকে সামগ্রিক চাহিদা বৃদ্ধি পেলে চাহিদা বৃদ্ধি জনিত মুদ্রাস্ফীতির সৃষ্টি হয়। উদ্দীপকের চিত্রটিতে লক্ষ্য করা যায়, প্রাথমিক অবস্থায় সামগ্রিক যোগান ও চাহিদা E বিন্দুতে পরস্পর সমান হওয়ায় ২০ একক উৎপাদনের জন্য ভারসাম্য দাম হয় ১০। কিন্তু পরবর্তীতে যদি সামগ্রিক যোগান AS স্থির থেকে দামস্তর ১০ থেকে ২০ হয় তবে সামগ্রিক চাহিদা বৃদ্ধি পায়। আর এর ফলে দাম ভারসাম্য পরিবর্তিত হয়ে E থেকে F বিন্দুতে যাবে। আর নতুন ভারসাম্যে দামস্তর বৃদ্ধির ফলে সামগ্রিক চাহিদার পরিবর্তন দেখা যায়, যা চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফিতি। তাই বলা যায়, সামগ্রিক চাহিদা রেখা স্থানান্তরিত হয়ে যদি দাম স্তর ২০ হয় তবে তা চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
সামগ্রিক চাহিদা রেখা স্থানান্তরিত হয়ে যদি দাম স্তর ২০ হয় তবে তা ক…
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর