উদ্দীপকের 'ক' ও 'খ' চিত্র কি একই ধরনের? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের 'ক' ও 'খ' চিত্র একই ধরনের নয়। 'ক' চিত্রটি মুদ্রাস্ফীতির চিত্র আর 'খ' চিত্রটি মুদ্রা সংকোচনের চিত্র। উদ্দীপকের উভয় চিত্রে ভূমি অক্ষে উৎপাদন, লম্ব অক্ষে দামস্তর নির্দেশ করা হয়েছে। AS হলো পূর্ণনিয়োগজনিত বা প্রাপ্ত সম্পদ, বিদ্যমান প্রযুক্তি ও দক্ষতার প্রেক্ষিতে যোগান রেখা (বা সামগ্রিক যোগান AS)। এখন 'ক' চিত্রে ADf ও AD1 হলো সামগ্রিক চাহিদা রেখা। পূর্ণনিয়োগস্তরের উৎপাদন Y₁ অবস্থায় যোগান স্থির থেকে চাহিদা বৃদ্ধি পেয়ে ADf থেকে AD1 হলে দামস্তরও বৃদ্ধি পাবে P₁P2 পরিমাণ। এভাবে দামস্তর বৃদ্ধির প্রবনতাকে মুদ্রাস্ফীতি বলা হয়। আবার খ চিত্রে ADf ও AD1 হলো সামগ্রিক চাহিদা রেখা। পূর্ণনিয়োগস্তরের 'উৎপাদন Yf অবস্থায় যোগান স্থির থেকে চাহিদা হ্রাস পেয়ে ADf থেকে AD1 হলে দামস্তরও হ্রাস পাবে PfP1 পরিমাণ। এভাবে দামস্তর হ্রাসের প্রবণতাকে মুদ্রা সংকোচন বলা হয়।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের 'ক' ও 'খ' চিত্র কি একই ধরনের? ব্যাখ্যা কর।
হলিক্রস কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর