উদ্দীপকের 'ক' চিত্র সৃষ্টি হওয়ার জন্য কী কী বিষয়সমূহ দায়ী বলে তুমি মনে কর? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের 'ক' চিত্রে মুদ্রাস্ফীতি সৃষ্টি হয়েছে। মুদ্রাস্ফীতি সৃষ্টি হওয়ার জন্য নিম্নোক্ত বিষয়সমূহ দায়ী বলে আমি মনে করি। ১ . সরকারি ব্যয় বৃদ্ধি: সরকারি ব্যয় বৃদ্ধি মুদ্রাস্ফীতির অন্যতম কারণ। বর্তমানে দেশের উন্নয়নমূলক কাজের জন্য সরকার প্রচুর অর্থ ব্যয় করে। ফলে মুদ্রাস্ফীতি দেখা দেয়। ২. অর্থের যোগান বৃদ্ধি: মুদ্রাস্ফীতির অন্যতম কারণ হলো অর্থের যোগান বৃদ্ধি। অর্থের যোগান বাড়লে মানুষের আয় ও ক্রয়ক্ষমতা বাড়ে। ফলে মুদ্রাস্ফীতি দেখা দেয়। ৩. ঘাটতি ব্যয়: অর্থনৈতিক উন্নয়নের জন্য সরকার অনেক সময় আয়ের চেয়ে ব্যয় বেশি করে। এ ঘাটতি পূরণের জন্য সরকার অতিরিক্ত মুদ্রা সৃষ্টি, দেশের ভেতর অথবা বাইরে থেকে ঋণ গ্রহণ করে। ৪. উৎপাদন হ্রাস: কৃষি ও শিল্পজাত দ্রব্যসামগ্রীর উৎপাদন হ্রাস পেলে, দ্রব্যসামগ্রীর যোগান ঘাটতিজনিত কারণে দামস্তর বৃদ্ধি পেয়ে মুদ্রাস্ফীতি ঘটে। ৫. মজুরি ও বেতন বৃদ্ধি: শ্রম ক্ষেত্রে ট্রেড ইউনিয়নের প্রভাবে অথবা শ্রমিককল্যাণ বিবেচনা করে মালিকরা মজুরি বাড়াতে বাধ্য হলে তখন দামস্তর বাড়ে। অর্থাৎ ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি দেখা দেয়। ৬. ব্যাংক ঋণের প্রসার: বাণিজ্যিক ব্যাংক কর্তৃক অতিরিক্ত ঋণ সৃষ্টির ফলে দেশে অর্থের যোগান বৃদ্ধি পায়। এর ফলে দামস্তর ঊর্ধ্বমুখী হয়ে মুদ্রাস্ফীতি ঘটে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের 'ক' চিত্র সৃষ্টি হওয়ার জন্য কী কী বিষয়সমূহ দায়ী বলে তুমি …
হলিক্রস কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর