উদ্দীপকে নির্দেশিত অর্থনৈতিক সংকট নিরসনে কার্যকর পদক্ষেপসমূহ বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের চাহিদাজনিত মুদ্রাস্ফীতি দূরীকরণে বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া সম্ভব। যেমন- ১. অর্থের যোগান হ্রাস: মুদ্রাস্ফীতির প্রধান কারণ হলো অর্থের যোগান বৃদ্ধি। তাই সরকার কর্তৃক চালুকৃত অর্থ এবং অর্থের প্রচলন গতি নিয়ন্ত্রণ করে সরকার মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে পারে। ২. ব্যাংক হার বৃদ্ধি: কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণ করলে স্বাভাবিকভাবেই বাণিজ্যিক ব্যাংকগুলো সুদের হার বাড়িয়ে দেয়। ফলে ব্যাংক হতে ঋণ নিয়ন্ত্রণ ব্যয়সাধ্য হয়ে পড়ে। এভাবে সরকার কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে পারে। ৩. বাজেট নিয়ন্ত্রণ: সরকার উদ্বৃত্ত বাজেট নীতির মাধ্যমেও মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে পারে। ৪. সরকারি ব্যয় হ্রাস: মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সরকার অনুৎপাদনশীল খাতে ব্যয় কমিয়ে দিতে পারে। ৫.কর বৃদ্ধি: অতিরিক্ত কর আরোপ ও কর ধার্যের ফলে বাজারে পণ্যসামগ্রী ও সেবার চাহিদাসহ সামগ্রিক চাহিদা কমে। ফলে দামস্তর হ্রাস পায়। তাই চাহিদাজনিত মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সরকার কর বৃদ্ধি করতে পারে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে নির্দেশিত অর্থনৈতিক সংকট নিরসনে কার্যকর পদক্ষেপসমূহ বিশ্লে…
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর