'মুদ্রাস্ফীতি' নিয়ন্ত্রণে আর্থিক নীতির হাতিয়ারসমূহ কীভাবে কাজ করে? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর।
উত্তর: মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আর্থিক নীতিসমূহ হাতিয়ার হিসেবে ব্যবহার করে 'কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করে থাকে। উদ্দীপকে উল্লিখিত হাতিয়ারগুলো হলো ব্যাংক হার ও খোলা বাজার নীতি। এছাড়াও আরও কিছু পদ্ধতি আছে, যা মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে অধিক নীতি হিসেবে কাজ করে। একটি দেশের কেন্দ্রীয় ব্যাংক যেসব নীতি বা পদ্ধতি ব্যবহার করে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করে সেগুলোর সমষ্টিকে বলা হয় আর্থিক নীতি। নিচে পদ্ধতিগুলো আলোচনা করা হলো- ১. ব্যাংক হার বৃদ্ধি: দেশের বাণিজ্যিক ব্যাংকসমূহ থেকে বিনিয়োগ ও ভোগের জন্য ঋণ প্রদানের ক্ষমতা হ্রাস করার জন্য কেন্দ্রীয় ব্যাংক, ব্যাংক হার বৃদ্ধি করে ফলে বাণিজ্যিক ব্যাংকসমূহ সুদের হার বাড়িয়ে দেয়। ফলে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে ঋণ গ্রহণের পরিমাণ কমে। ২ . খোলাবাজারে ঋণপত্র বিক্রয়: সরকার বা কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক খোলাবাজারে ঋণপত্র বিক্রয় করা হলে জনগণের হাতে নগদ অর্থের পরিমাণ হ্রাস পায় ফলে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রিত হয়। ৩. নগদ জমার হার বৃদ্ধি: বাণিজ্যিক ব্যাংকসমূহ কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশে নগদ জমার পরিমাণ বাড়ার ফলে তাদের ঋণ প্রদানের ক্ষমতা হ্রাস পায় ফলে মুদ্রাস্ফীতিও নিয়ন্ত্রণ হয়। ৪. ঋণ নিয়ন্ত্রণ: কিছু বিশেষ প্রয়োজন ছাড়া অন্যান্য ক্ষেত্রে ঋণ প্রদান বন্ধ বা নিয়ন্ত্রণ করার মাধ্যমে অর্থের জোগান কমিয়ে দেওয়া হয় ফলে মুদ্রাস্ফীতি হ্রাস পায়। এছাড়াও আরও কিছু পদ্ধতি আছে, যা মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে অধিক নীতি হিসেবে কাজ করে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
'মুদ্রাস্ফীতি' নিয়ন্ত্রণে আর্থিক নীতির হাতিয়ারসমূহ কীভাবে কাজ করে? …
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর