চিত্রে কোন ধরনের মুদ্রাস্ফীতি প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের চিত্রটিতে চাহিদা বৃদ্ধি জনিত মুদ্রাস্ফীতি প্রকাশ পেয়েছে।সামগ্রিক চাহিদা সামগ্রিক জোগানের চেয়ে বেশি হলে দামস্তরের বৃদ্ধি ঘটে। দামস্তরের এ ধরনের বৃদ্ধিকে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বলে।উদ্দীপকের চিত্রে ভূমি অক্ষে উৎপাদন ও লম্ব অক্ষে দামস্তর নির্দেশ করা হয়েছে। ১ রেখাটি হলো সামগ্রিক জোগান রেখা এবং D₁ ও D₂হলো সামগ্রিক চাহিদা রেখাদ্বয়। সামগ্রিক চাহিদা রেখা D₁ জোগান রেখা S-এর সাথে T বিন্দুতে ছেদ করাই T বিন্দু হলো প্রাথমিক ভারসাম্য বিন্দু। ভারসাম্য অনুযায়ী দাম P₁। এখন সামগ্রিক জোগান স্থির থাকা অবস্থায় সামগ্রিক চাহিদা বৃদ্ধি পাওয়াই D₁ রেখা D₂-তে স্থানান্তরিত হয়। এই D₂ অনুযায়ী নতুন ভারসাম্য বিন্দু R নির্ধারিত হয়। ফলে দাম বৃদ্ধি পেয়ে P₁ থেকে P₂ হয়। এক্ষেত্রে দামের বৃদ্ধি ঘটেছে সামগ্রিক চাহিদা বৃদ্ধিজনিত কারণে।তাই বলা যায়, উদ্দীপকের চিত্রটিতে চাহিদা বৃদ্ধি জনিত মুদ্রাস্ফীতি প্রকাশ পেয়েছে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
চিত্রে কোন ধরনের মুদ্রাস্ফীতি প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর