উদ্দীপকে নির্দেশিত মুদ্রাস্ফীতির ফলে কর্মসংস্থান ও বিনিয়োগের ওপর কী প্রভাব পড়বে? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে নির্দেশিত মুদ্রাস্ফীতি তথা ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির ফলে কর্মসংস্থান ও বিনিয়োগের ওপর নেতিবাচক প্রভাব পড়বে। দেশে বিদ্যমান অব্যবহৃত সম্পদ এবং অপূর্ণ নিয়োগ বা বেকারত্ব অবস্থায় মৃদু মুদ্রাস্ফীতি কর্মসংস্থানের ওপর অনুকূল প্রভাব বিস্তার করে। কারণ তখন দেশে দ্রব্যমূল্য ধীরে ধীরে বৃদ্ধি পাওয়ায় বিনিয়োগকারীদের প্রত্যাশা বাড়ে। এ অবস্থায় দেশে ব্যাপকহারে বিনিয়োগ বৃদ্ধি হওয়ার কথা এবং এর ফলে কর্মসংস্থানও যথেষ্ট বৃদ্ধি পাওয়ার কথা। তবে দেশে রাজনৈতিক অস্থিরতা, দুর্নীতি, দুর্বল প্রশাসন ও সুষ্ঠু পরিকল্পনার অভাব ইত্যাদি কারণে যে পরিমাণ শিল্প কারখানার বৃদ্ধি হওয়া উচিত ছিল তা হয়নি। ফলে বিনিয়োগ ও কর্মসংস্থান আশানুরূপ বৃদ্ধি ঘটেনি। সুতরাং বলা যায়, মুদ্রাস্ফীতি কর্মসংস্থান ও বিনিয়োগের ওপর নেতিবাচক প্রভাব ফেলে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে নির্দেশিত মুদ্রাস্ফীতির ফলে কর্মসংস্থান ও বিনিয়োগের ওপর কী…
সিলেট সরকারি মহিলা কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর