উদ্দীপকে দাম [গণিত] থেকে [গণিত] -তে পরিবর্তনের কারণগুলো ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে দ্রব্যের দাম [গণিত] থেকে [গণিত] তে পরিবর্তনের অর্থাৎ চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির কারণগুলো নিচে ব্যাখ্যা করা হলো- ১. অর্থের যোগান বৃদ্ধি: মুদ্রাস্ফীতির অন্যতম প্রধান কারণ হলো অর্থের যোগান বৃদ্ধি। অর্থের যোগান বৃদ্ধিতে মানুষের ক্রয়ক্ষমতা বাড়ে কিন্তু দ্রব্যের যোগান বৃদ্ধি না পেলে দামস্তর বৃদ্ধি পেয়ে মুদ্রাস্ফীতির সৃষ্টি হয়। ২. সরকারি ব্যয় বৃদ্ধি: আধুনিক রাষ্ট্রব্যবস্থায় কল্যাণমূলক ধারণা প্রবর্তনের ফলে প্রত্যেকটি দেশকে প্রচুর অর্থ ব্যয় করতে হয়। সরকারি ব্যয় যে হারে বৃদ্ধি পায় সে অনুপাতে উৎপাদন বৃদ্ধি না পেলে দামস্তর বেড়ে যায়। ফলে মুদ্রাস্ফীতির সৃষ্টি হয়। ৩. বৈদেশিক বাণিজ্যের উদ্বৃত্ত: কোনো দেশের আমদানি অপেক্ষা রপ্তানি বেশি হলে বৈদেশিক বাণিজ্য থেকে উদ্বৃত্ত সৃষ্টি হয়। এতে মানুষের আয় ও ক্রয়ক্ষমতা বৃদ্ধি পায়। ফলে মুদ্রাস্ফীতি ঘটে থাকে। ৪. মজুরি বৃদ্ধি: শ্রমিক সংঘ আন্দোলন, দরকষাকষি, সমাঝোতার মাধ্যমে শ্রমিকদের মজুরি বাড়াতে সক্ষম হলে উৎপাদন ব্যয় বৃদ্ধি পায়। ফলে দামস্তর বৃদ্ধি পায় ও মুদ্রাস্ফীতির সৃষ্টি হয়। ৫. বেতন কাঠামো পরিবর্তন: সরকারি কর্মচারীদের বেতন কাঠামোর পরিবর্তন হয়ে বেতন বৃদ্ধি পেলে অর্থনীতিতে অর্থের যোগান বাড়ে ও মুদ্রাস্ফীতির সৃষ্টি হয়। ৬. জনসংখ্যা বৃদ্ধি: অতিরিক্ত জনসংখ্যা দ্রব্যসামগ্রীর চাহিদা বৃদ্ধি করে দামস্তর বাড়িয়ে দেয়। ফলে মুদ্রাস্ফীতির সৃষ্টি হয়। ৭. ঋণের পরিমাণ বৃদ্ধি: কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন নীতির কারণে বাণিজ্যিক ব্যাংকগুলো অধিক হারে ঋণ সৃষ্টি করতে পারে। এতে জনগণের ক্রয়ক্ষমতার বৃদ্ধি পাওয়ায় দ্রব্যমূল্য বাড়ে তথা মুদ্রাস্ফীতি ঘটে। সর্বোপরি আমরা বলতে পারি, চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির জন্য উপরে উল্লিখিত কারণগুলোই বেশি সক্রিয়।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে দাম থেকে -তে পরিবর্তনের কারণগুলো ব্যাখ্যা কর।
উদ্দীপক
অমৃত লাল দে মহাবিদ্যালয়, বরিশাল · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর