তুমি কি মনে কর, আর্থিক নীতি দামস্তর [গণিত] থেকে [গণিত] নিয়ন্ত্রণের জন্য যথেষ্ট? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকে দামস্তর থেকে [গণিত] থেকে [গণিত] এ নিয়ন্ত্রণ মূলত মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ। আমি মনে করি, শুধু আর্থিক নীতি, দামস্তর [গণিত] থেকে [গণিত] এ নিয়ন্ত্রণের তথা মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য যথেষ্ট নয়। মুদ্রাস্ফীতি রোধের জন্য সরকারকে বিভিন্ন আর্থিক ব্যবস্থা গ্রহণ করতে হয়। যেমন অর্থের যোগান হ্রাস, বাণিজ্যিক ব্যাংক কর্তৃক সৃষ্ট ব্যাংক ঋণের পরিমাণ কমানো, ব্যাংক হার বৃদ্ধি, কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভের হার বৃদ্ধি, খোলা বাজারে ঋণপত্র বিক্রয় এবং অন্যান্য আর্থিক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে সরকার মুদ্রাস্ফীতির চাপ অর্থাৎ দ্রব্যমূল্য কমানোর চেষ্টা করে। কিন্তু শুধুমাত্র এসব আর্থিক নীতি প্রয়োগের মাধ্যমে দ্রব্যমূল্য নাও কমতে পারে এবং বেশিরভাগ ক্ষেত্রে আশানুরূপ কমে না। এমতাবস্থায় মুদ্রাস্ফীতির চাপ মোকাবিলার জন্য সরকারকে আর্থিক নীতির পাশাপাশি সুষ্ঠু রাজস্বনীতি অনুসরণ করতে হবে। বর্তমানে অর্থনৈতিক ব্যবস্থা অনুযায়ী মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য আর্থিক নীতি অপেক্ষা রাজস্ব নীতি অনেক বেশি কার্যকরী। মুদ্রাস্ফীতির অন্যতম কারণ হলো অতিরিক্ত ব্যয়। কাজেই ব্যয়ের পরিমাণ কমাতে পারলে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা যায়। সরকারি ব্যয় হ্রাস, করের পরিমাণ বৃদ্ধি, উৎপাদনক্ষেত্রে ভর্তুকি প্রদান ইত্যাদির মাধ্যমে মুদ্রাস্ফীতির চাপ কমানো সম্ভব। অর্থাৎ আলোচনার মাধ্যমে যুক্তি প্রদর্শন করা যায় যে, আর্থিক নীতি দামস্তর [গণিত] থেকে [গণিত] এ নিয়ন্ত্রণের জন্য যথেষ্ট নয়। এর জন্য রাজস্বনীতিরও প্রয়োজন রয়েছে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
তুমি কি মনে কর, আর্থিক নীতি দামস্তর থেকে নিয়ন্ত্রণের জন্য যথেষ্ট?…
উদ্দীপক
অমৃত লাল দে মহাবিদ্যালয়, বরিশাল · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর