উদ্দীপকে [গণিত] স্থানান্তরিত হয়ে [গণিত] হওয়ায় অর্থনীতিতে কীরূপ প্রভাব পড়বে? বিশ্লেষণ কর।
উত্তর: চিত্রে [গণিত] স্থানান্তরিত হয়ে [গণিত] হওয়ায় মুদ্রাস্ফীতি সৃষ্টি হলো এবং অর্থনীতিতে এর মিশ্র প্রভাব পড়ছে বলে আমি মনে করি। অর্থনীতিতে মুদ্রাস্ফীতি অত্যন্ত অপ্রিয় একটি বিষয়। চাহিদাজনিত মুদ্রাস্ফীতি, খরচজনিত মুদ্রাস্ফীতি এবং কাঠামোগত মুদ্রাস্ফীতি এ তিনটি কারণেই মুদ্রাস্ফীতি হয়ে থাকে। মুদ্রাস্ফীতির ফলে অর্থনীতিতে বেশ কুপ্রভাব পড়ে এবং জনগণের জীবনযাত্রার মান কমে যায়। তবে এর ভালো দিকও আছে। উদ্দীপকের চিত্রে দেখা যায়, যোগান স্থির থেকে সামগ্রিক চাহিদা [গণিত] থেকে [গণিত] -তে স্থানান্তরিত হয়েছে। ফলে দামস্তর বৃদ্ধি পেয়ে 50 থেকে 70 হলো। দামস্তর বৃদ্ধি পেয়ে মুদ্রার মূল্য হ্রাস পায় এবং মুদ্রাস্ফীতি ঘটে। এটিকে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বলা হয়। অর্থনীতিতে মুদ্রাস্ফীতির বেশ খারাপ প্রভাব পড়ে। মুদ্রাস্ফীতির ফলে নির্দিষ্ট আয় অর্জনকারী শ্রেণি ক্ষতিগ্রস্ত হয়। জনগণের ক্রয়ক্ষমতা হ্রাস পায়, সঞ্চয় কমে যায়, বিনিয়োগ কমে যায় এবং উৎপাদন ব্যাহত হয়। দীর্ঘমেয়াদি অর্থনৈতিক উন্নয়নেও এর প্রভাব পড়ে। লেনদেনের ভারসাম্যে এর প্রতিকূল প্রভাব পড়ে, যা অর্থনৈতিক প্রবৃদ্ধিকে বাধাগ্রস্ত করে। তবে মুদ্রাস্ফীতি সর্বদাই খারাপ নয়। মুদ্রাস্ফীতির ফলে দামস্তর বৃদ্ধি পাওয়ায় মুনাফা বৃদ্ধির আশায় বিনিয়োগকারীরা উৎপাদন ক্ষেত্রে উপকরণগুলোর বিনিয়োগ বাড়াতে থাকে। ফলে উৎপাদনের পরিমাণ বাড়ে ও জাতীয় আয় বৃদ্ধি পায়। অতএব বলা যায় যে, মুদ্রাস্ফীতির যেমন খারাপ প্রভাব আছে তেমন ভালো প্রভাবও আছে। তাই আমি মনে করি, উদ্দীপকের চিত্রে [গণিত] স্থানান্তরিত হয়ে [গণিত] হওয়ায় অর্থনীতিতে এর মিশ্র প্রভাব পড়ছে
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে স্থানান্তরিত হয়ে হওয়ায় অর্থনীতিতে কীরূপ প্রভাব পড়বে? বিশ…
উদ্দীপক
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর