উদ্দীপকে মুদ্রাস্ফীতির যে ধরন প্রকাশ পেয়েছে তা ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি (Demand-Pull Inflation) প্রকাশ পেয়েছে।চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি হলো এমন পরিস্থিতি যখন অর্থনীতিতে সামগ্রিক জোগান (AS) অপরিবর্তিত থাকা অবস্থায় বা পূর্ণ নিয়োগ ভরে পৌছানোর পর সামগ্রিক চাহিদা (AD) অপ্রত্যাশিতভাবে বেড়ে যায়। মানুষের হাতে অর্থের পরিমাণ বৃদ্ধি, সরকারি ব্যয় বৃদ্ধি বা বিনিয়োগ বৃদ্ধির মতো কারণে এই অতিরিক্ত চাহিদা সৃষ্টি হয়। যেহেতু উৎপাদন ক্ষমতা বা সরবরাহ দ্রুত বাড়ানো সম্ভব হয় না, অতিরিক্ত চাহিদার ফলে পণ্যের দাম বেড়ে যায় এবং মুদ্রাস্ফীতি দেখা দেয়।উদ্দীপকের, চিত্রে দেখা যায়, প্রাথমিক অবস্থায় সামগ্রিক চাহিদা রেখা AD, এবং সামগ্রিক জোগান রেখা AS পরস্পর F বিন্দুতে ছেদ করে ভারসাম্যে উপনীত হয়েছে। যেখানে দাম স্তর P, এবং উৎপাদন Q₁। এখানে AS রেখাটি Q₁ বিন্দুতে উল্লম্ব, যা নির্দেশ করে অর্থনীতি পূর্ণ নিয়োগ স্তরে বা তার উৎপাদন ক্ষমতার সর্বোচ্চ সীমায় রয়েছে। এরপর সরকারি ব্যয় বা ভোগ বৃদ্ধির ফলে সামগ্রিক চাহিদা রেখা AD, থেকে ডানদিকে AD₂-তে স্থানান্তরিত হয়েছে। নতুন ভারসাম্য বিন্দু E-তে উৎপাদন ক্ষমতা Q₁-এই স্থির থাকলেও অতিরিক্ত চাহিদার কারণে দাম স্তর P1, থেকে বেড়ে P₂ হয়েছে। এই দামস্তরের বৃদ্ধিই চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতিকে নির্দেশ করে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে মুদ্রাস্ফীতির যে ধরন প্রকাশ পেয়েছে তা ব্যাখ্যা কর।
উদ্দীপক
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর