উদ্দীপকে সৃষ্ট মুদ্রাস্ফীতি মোকাবিলায় উৎপাদন বৃদ্ধি ও সরকারি ব্যয় হ্রাসের ভূমিকা ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে সৃষ্ট চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি মোকাবিলায় উৎপাদন বৃদ্ধি এবং সরকারি ব্যয় হ্রাস - উভয় পদক্ষেপই অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করতে পারে।১. উৎপাদন বৃদ্ধির ভূমিকা: মুদ্রাস্ফীতির মূল কারণ যদি অতিরিক্ত চাহিদা হয় এবং উৎপাদন ক্ষমতা সীমিত থাকে, তবে সামগ্রিক উৎপাদন বৃদ্ধি করা মুদ্রাস্ফীতি মোকাবিলায় গুরুত্বপূর্ণ। যদি উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো তাদের উৎপাদন ক্ষমতা বাড়িয়ে সামগ্রিক যোগান (AS) বৃদ্ধি করতে পারে, তাহলে বাজারে পণ্যের সরবরাহ বাড়বে। এতে বর্ধিত চাহিদার চাপ কমে আসলে এবং পণ্যের দাম স্থিতিশীল হবে বা হ্রাস পাবে।২. সরকারি ব্যয় হ্রাসের ভূমিকা: উদ্দীপকে সরকারি ব্যয় ও ভোগবৃদ্ধির ফলে চাহিদা বেড়ে মুদ্রাস্ফীতি সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে সরকার যদি তার অপ্রয়োজনীয় বা অনুন্নয়নমূলক খাতে ব্যয় কমিয়ে দেয়, তাহলে বাজারে অর্থের সরবরাহ কমে আসে। এর ফলে মানুষের হাতে ব্যয় করার মতো অর্থের পরিমাণ হ্রাস পায় এবং সামগ্রিক চাহিদা (AID) সংকুচিত হয় সামগ্রিক চাহিদা কমে এলে পণ্যের দামের উপর চাপ কমে আসে এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রিত হয়।সুতরাং, উদ্দীপকে সৃষ্ট চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি মোকাবিলায় উৎপাদন বৃদ্ধি (জোগান বৃদ্ধি করে) এবং সরকারি ব্যয় হ্রাস (চাহিদা কমিয়ে)- এই দুটি পদক্ষেপই একে অপরের পরিপূরক হিসেবে কাজ করে। এই সমন্বিত কৌশলের মাধ্যমে অর্থনীতিতে ভারসাম্য ফিরিয়ে আনা এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা সম্ভব।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে সৃষ্ট মুদ্রাস্ফীতি মোকাবিলায় উৎপাদন বৃদ্ধি ও সরকারি ব্যয় হ…
উদ্দীপক
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর