উদ্দীপকে কোন ধরনের মুদ্রাস্ফীতি দেখানো হয়েছে ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি দেখানো হয়েছে। নিম্নে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি ব্যাখ্যা করা হলো: চিত্রে ভূমি অক্ষে প্রকৃত উপাদান (Q ) ও লম্ব অক্ষে দামস্তর (P), SS সামগ্রিক যোগান রেখা ও DD সামগ্রিক চাহিদা রেখা নির্দেশ করে। চিত্রে সামগ্রিক চাহিদা বৃদ্ধি পেয়ে DD থেকে D1D1 হলে দামস্তর OP1 থেকে OP2 তে বৃদ্ধি পায়। তথা P1P2 পরিমাণ চাহিদাজনিত মুদ্রাস্ফীতি সৃষ্টি হয়। মূলত অর্থের যোগান বৃদ্ধি, বিভিন্ন খাতে ব্যয় বৃদ্ধি, ঘাটতি ব্যয়, অনুৎপাদনশীল খাতে ব্যয় বৃদ্ধি, জনসংখ্যা বৃদ্ধি, রপ্তানি বৃদ্ধি, ইত্যাদির কারণে সামগ্রিক চাহিদা বাড়লে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি দেখা দেয়। সুতরাং , চিত্রে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি দেখানো হয়েছে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে কোন ধরনের মুদ্রাস্ফীতি দেখানো হয়েছে ব্যাখ্যা করো।
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর