) উদ্দীপকে DD রেখা D1 D1 হওয়ার পিছনে কি কি কারণ আছে বলে তুমি মনে কর?
উত্তর: উদ্দীপকে DD রেখা D1D1 হওয়ার পিছনে অর্থাৎ চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি হওয়ার বিভিন্ন কারন রয়েছে। নিম্নে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির কারণগুলো বিশ্লেষণ করা হল - ১.সরকারি ব্যয় বৃদ্ধি :- দেশের উন্নয়নমূলক কাজের জন্য সরকার প্রচুর অর্থ ব্যয় করে থাকেন। কিন্তু সেই হারে স্বল্পকালে উৎপাদন বাড়ে না, ফলে মুদ্রাস্ফীতি দেখা দেয়। ২.অর্থের যোগান বৃদ্ধি :- অর্থের যোগান বাড়লে জনগণের ক্রয়ক্ষমতা বাড়ে, ফলে মুদ্রাস্ফীতি হয়। ৩.ব্যয়যোগ্য আয় বৃদ্ধি :- দেশে জনগণের ব্যয় যোগ্য আয় বাড়লে দ্রব্যসামগ্রীর চাহিদা বাড়ে। ফলে মুদ্রাস্ফীতি দেখা দেয়। ৪.জনসংখ্যা বৃদ্ধি :- জনসংখ্যা বৃদ্ধির কারণে চাহিদা বৃদ্ধির ফলে দেশের দামস্তর বেড়ে মুদ্রাস্ফীতি ঘটায়। উপরোক্ত কারণ গুলোই DD রেখা D1D1 হওয়ার বা মুদ্রাস্ফীতি ঘটার মূল কারন । তাছাড়া চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি ঘটার আরো কিছু কারণ আছে যেমন - ঘাটতি ব্যয়,অনুৎপাদনশীল খাতে ব্যয় বৃদ্ধি,রপ্তানি বৃদ্ধি ইত্যাদি।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
) উদ্দীপকে DD রেখা D1 D1 হওয়ার পিছনে কি কি কারণ আছে বলে তুমি মনে কর?
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর