মূদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সরকার গৃহীত পদক্ষেপগুলো যথেষ্ট কী? তোমার মতামত দাও।
উত্তর: মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে উদ্দীপকে সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপগুলো তথা প্রত্যক্ষ করের হার ও ব্যাংক হার বৃদ্ধি, অর্থের যোগান হ্রাস ইত্যাদি যথেষ্ট নয়। কারণ এগুলো ছাড়াও আরো একটি গুরুত্বপূর্ণ পদেক্ষেপ হলো উৎপাদন বৃদ্ধি করা। নিম্নে উক্ত পদক্ষেপগুলোর বিশ্লেষণাত্মক মতামত ব্যক্ত করা হলো - ১.অর্থের যোগান হ্রাস :- X দেশে মুদ্রাস্ফীতির অন্যতম কারণ হলো অর্থের যোগান বৃদ্ধি। তাই মুদ্রাস্ফীতি কমানো এবং ভোক্তা সাধারণকে রক্ষা করতে হলে অর্থের যোগান হ্রাস করতে হবে। ২.ব্যাংক হার বৃদ্ধি :- কেন্দ্রীয় ব্যাংক যদি ব্যাংকহার বৃদ্ধি করে তাহলে বাণিজ্যিক ব্যাংকগুলোও সুদের হার বাড়িয়ে দিয়ে বিনিয়োগ ও ভোগের জন্য ঋণ প্রদানের ক্ষমতা হ্রাস করা যাবে। ফলে অর্থের যোগান কমিয়ে মুদ্রাস্ফীতি কমানো যাবে। ৩. প্রত্যক্ষ করের হার বৃদ্ধি :- দ্রব্যসামগ্রীর দাম কমাতে হলে প্রত্যক্ষ কর বৃদ্ধি করে জনগণের ব্যয়যোগ্য আয় কমাতে পারলে তখন সামগ্রিক চাহিদা হ্রাস পাবে এবং মুদ্রাস্ফীতি কমবে। ৪. উৎপাদন বৃদ্ধি :- মুদ্রাস্ফীতি কমানোর অন্যতম উপায় হলো দেশে উৎপাদনের মাত্রা বৃদ্ধি করা। কারণ উৎপাদন বাড়লে দ্রব্যের যোগান বাড়বে এবং বাড়তি চাহিদা পূরণের মাধ্যমে মুদ্রাস্ফীতির মাত্রা হ্রাস পাবে। সুতরাং বলা যায়, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে উদ্দীপকের উক্ত পদক্ষেপ ছাড়া উৎপাদন বৃদ্ধিজনিত পদক্ষেপও গুরুত্বপূর্ণ। তাই উৎপাদন বৃদ্ধিজনিত পদক্ষেপ ছাড়া উদ্দীপকের পদক্ষেপগুলো মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য যথেষ্ট নয়।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
মূদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সরকার গৃহীত পদক্ষেপগুলো যথেষ্ট কী? তোমার মত…
উদ্দীপক
সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর