'M [গণিত] ও 'N [গণিত] দেশের মুদ্রাস্ফীতির ধরন ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের 'M [গণিত] দেশে চাহিদা বৃদ্ধিজনিত ও 'N [গণিত] দেশে ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি দেখা দিয়েছে।সামগ্রিক চাহিদা বৃদ্ধির কারণে সৃষ্ট মুদ্রাস্ফীতিকে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বলা হয়। অর্থনীতিতে এক বা একাধিক কারণে সামগ্রিক চাহিদা বাড়তে পারে। সামগ্রিক চাহিদা বৃদ্ধির উল্লেখযোগ্য কারণ হলো-অর্থের জোগান বৃদ্ধি, করের পরিমাণ হ্রাস, সরকারি ব্যয় বৃদ্ধি, বেসরকারি ভোগ বৃদ্ধি, বেসরকারি বিনিয়োগ বৃদ্ধি, ব্যাংক হার হ্রাস, খোলাবাজারে ঋণপত্র ক্রয়, রেমিটেন্স বৃদ্ধি ইত্যাদি।আবার, উৎপাদন ব্যয় বৃদ্ধির কারণে সৃষ্ট মুদ্রাস্ফীতিকে ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বলা হয়। অর্থনীতিতে বিভিন্ন কারণে উৎপাদন ব্যয় বৃদ্ধি পেতে পারে। উৎপাদন ব্যয় বাড়লে উৎপাদন কমে, বাজারে দ্রব্যসামগ্রীর জোগান কমে। ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির প্রধান কারণ হলো-অর্থের জোগান হ্রাস, করের পরিমাণ বৃদ্ধি, সরকারি ব্যয় হ্রাস, বেসরকারি ভোগ হ্রাস, বেসরকারি বিনিয়োগ হ্রাস, ব্যাংক হার বৃদ্ধি, খোলাবাজারে ঋণপত্র বিক্রয়, উপকরণের দাম বৃদ্ধি, কাঁচামালের দাম বৃদ্ধি।উদ্দীপকে 'M [গণিত] দেশে সরকারের বিভিন্ন খাতে ব্যয় বৃদ্ধি, জনসংখ্যা বৃদ্ধি এবং জনগণের ব্যয়যোগ্য আয় বৃদ্ধির ফলে সামগ্রিক চাহিদা বেড়েছে এবং মুদ্রাস্ফীতি ঘটেছে, যা স্পষ্টতই চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি, অপরদিকে 'N [গণিত] দেশে চলমান মুদ্রাস্ফীতি হলো ব্যয় বৃদ্ধিজনিত, কেননা সেখানে হরতাল, ধর্মঘট, প্রাকৃতিক বিপর্যয় এবং উৎপাদন খরচ বৃদ্ধির কারণে সামগ্রিক যোগান হ্রাস পেয়েছে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
'M ও 'N দেশের মুদ্রাস্ফীতির ধরন ব্যাখ্যা কর।
উদ্দীপক
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর