N [গণিত] দেশে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপসমূহ বর্ণনা কর।
উত্তর: N [গণিত] দেশে যে ধরনের মুদ্রাস্ফীতির সম্মুখীন হয়েছে তা মূলত ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। 'N [গণিত] দেশে হরতাল, ধর্মঘট, প্রাকৃতিক বিপর্যয় এবং উপকরণ খরচ বৃদ্ধির কারণে সামগ্রিক জোগান হ্রাস পেয়ে ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি ঘটেছে। তবে কার্যকর কিছু পদক্ষেপ মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে ভূমিকা রাখবে- ১. উৎপাদন বৃদ্ধি : মুদ্রাস্ফীতি প্রতিকারের অন্যতম উপায় হলোকৃষি, শিল্প ও অন্যান্য সব খাতে উৎপাদন বৃদ্ধি। উৎপাদন বাড়লে দ্রব্যসামগ্রীর জোগান বাড়বে এবং তা দ্রব্য ও সেবার বর্ধিত চাহিদা পূরণের মাধ্যমে দামস্তরের ঊর্ধ্বগতি রোধ করবে। ২. খাদ্য ঘাটতি হ্রাস: খাদ্য ঘাটতি হ্রাস করতে পারলেবাংলাদেশে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ যথেষ্ট সহজ হবে। সরকার এ লক্ষ্যে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের ওপর জোর প্রদান করে এবং খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা আর্জত হলে মুদ্রাস্ফীতি হ্রাস পায়। ৩. উৎপাদন খরচ হ্রাস: মুদ্রাস্ফীতির চাপ ও দ্রব্যসামগ্রীর মূল্যহ্রাস করতে পারলে দ্রব্যসামগ্রীর উৎপাদন খরচ যথাসম্ভব কমাতে হবে। দ্রব্যসামগ্রীর উৎপাদন খরচ কম হলে দ্রব্যের দামও কম হবে এবং মুদ্রাস্ফীতির চাপও হ্রাস পাবে। ৪ .মূল্য নিয়ন্ত্রণ ও রেশনিং ব্যবস্থার প্রবর্তন: মুদ্র। ফীতির চাপএবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধের জন্য মূল্য নিয়ন্ত্রণ এবং রেশনিং পদ্ধতি প্রবর্তন করতে হবে। রেশনিং পদ্ধতি প্রবর্তনের মাধ্যমে ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের সুষ্ঠু বিতরণ নিশ্চিত করতে হবে।৫.রাজনৈতিক স্থিতিশীলতা: রাজনৈতিক স্থিতিশীলতার ওপরদামস্তরের স্থিতিশীলতা অনেকাংশে নির্ভর করে। তাই রাজনৈতিক পরিবেশের উন্নয়ন করে সুন্দর ও স্থিতিশীল অবস্থা সৃষ্টির মাধ্যমে মুদ্রাস্ফীতি রোধ করা সম্ভব।উপরের আলোচনায় উল্লিখিত ব্যবস্থা গ্রহণ করলে উদ্দীপকের 'N [গণিত] দেশের ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা সম্ভব।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
N দেশে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপসমূহ বর্ণনা কর।
উদ্দীপক
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর