উদ্দীপকে উল্লিখিত মুদ্রাস্ফীতি উৎপাদন ও কর্মসংস্থানের ওপর কেমন প্রভাব ফেলবে? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে নির্দেশিত মুদ্রাস্ফীতি তথা ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির ফলে উৎপাদন ও কর্মসংস্থানের ওপর নেতিবাচক প্রভাব পড়বে। দেশে বিদ্যমান অব্যবহৃত সম্পদ এবং অপূর্ণ নিয়োগ বা বেকারত্ব অবস্থায় মৃদু মুদ্রাস্ফীতি কর্মসংস্থানের ওপর অনুকূল প্রভাব বিস্তার করে। কারণ তখন দেশে দ্রব্যমূল্য ধীরে ধীরে বৃদ্ধি পাওয়ায় বিনিয়োগকারীদের ও উৎপাদকের প্রত্যাশা বাড়ে। এ অবস্থায় দেশে ব্যাপকহারে উৎপাদন বৃদ্ধি হওয়ার কথা এবং এর ফলে কর্মসংস্থানও যথেষ্ট বৃদ্ধি পাওয়ার কথা। তবে দেশে রাজনৈতিক অস্থিরতা, দুর্নীতি, দুর্বল প্রশাসন ও সুষ্ঠু পরিকল্পনার অভাব ইত্যাদি কারণে যে পরিমাণ শিল্পকারখানার বৃদ্ধি হওয়া উচিত ছিল তা হয় না। ফলে বিনিয়োগকারীর বিনিয়োগের ফলে উৎপাদন ও কর্মসংস্থান আশানুরূপ বৃদ্ধি ঘটে না। সুতরাং বলা যায়, মুদ্রাস্ফীতি কর্মসংস্থান ও উৎপাদনের ওপর নেতিবাচক প্রভাব ফেলে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত মুদ্রাস্ফীতি উৎপাদন ও কর্মসংস্থানের ওপর কেমন প্রভ…
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর