উদ্দীপকের আলোকে মুদ্রাস্ফীতি হার নির্ণয় করো।
উত্তর: উদ্দীপকের চিত্রে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি দেখানো হয়েছে। দ্রব্যের চাহিদা বৃদ্ধির কারণে দামস্তর বৃদ্ধি পেলে তা চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। ভোগ ব্যয়, বিনিয়োগ ও সরকারি ব্যয় বৃদ্ধি পেলে সামগ্রিক চাহিদা বৃদ্ধি পায়। কিন্তু তখন সামগ্রিক যোগান স্থির থাকলে দামস্তর বৃদ্ধি পায়। ফলে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি তৈরি হয়। উদ্দীপকের চিত্রে প্রাথমিক সামগ্রিক চাহিদা (AD₁) এবং সামগ্রিক যোগান (AS) রেখা E₁ বিন্দুতে ছেদ করেছে। এখানে দামস্তর ৫০ টাকা। পরবর্তীতে সামগ্রিক চাহিদা বৃদ্ধি পেয়ে AD, থেকে AD₂ হলে AD₂ ও AS রেখা E₂ বিন্দুতে ছেদ করে। যেখানে দাম নির্ধারিত হয় ৭৫ টাকা। এক্ষেত্রে দামস্তরের পরিবর্তন হলো = [গণিত] × ১০০ = ৫০%। সুতরাং বলা যায়, প্রদত্ত চিত্র অনুযায়ী, মুদ্রাস্ফীতির পরিমাণ হলো ৫০%।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে মুদ্রাস্ফীতি হার নির্ণয় করো।
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর