উদ্দীপক হতে দাম সূচকের সাহায্যে মুদ্রাস্ফীতির যার কী নির্ণয় করা যাবে। বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপক হতে দাম সূচকের মাধ্যমে মুদ্রাস্ফীতি হার নির্ণয় করা সম্ভব নয়।দাম সূচকের মাধ্যমে মুদ্রাস্ফীতি নির্ণয়ের ক্ষেত্রে চলতি বছরের দাম সূচক থেকে ভিত্তি বছরের দাম সূচক বিয়োগ করতে হয়। এক্ষেত্রে দামসূচক হলো ভোক্তার প্রতিনিধিত্বমূলক দ্রব্যগুচ্ছের গুরুত্বশীল সূচক সংখ্যা। এখানে গুরুত্ব হিসেবে দ্রব্যের পরিমাণ ব্যবহৃত হয়। দাম সূচক নির্ণয়ের সূত্রটি হলো CPI = [গণিত] x 100 উদ্দীপকে দেশের দুটি সময়ের কয়েকটি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের তালিকা দেওয়া আছে। এছাড়াও ২০২০ সালের এবং ২০২২ সালের একই দ্রব্যের দাম উল্লেখ করা হয়েছে। কিন্তু দ্রব্যগুলোর প্রয়োজনীয় গুরুত্ব বা পরিমাণ (Q) দেওয়া নেই। তাই উদ্দীপক থেকে দাম সূচকের সাহায্যে মুদ্রাস্ফীতির হার নির্ণয় করা যাবে না। দাম সূচক নির্ণয়ের ক্ষেত্রে নির্দিষ্ট দ্রব্যগুচ্ছ ক্রয় করতে বর্তমান সময়ে যে খরচ হয় তাকে ভিত্তি বছরের খরচ দিয়ে ভাগ করে ১০০ দিয়ে গুণ করতে হয়। এক্ষেতে চলতি বা ভিত্তি বছরের ব্যয় হিসাবের সময় দ্রব্যের পরিমাণের সাথে দ্রব্যের দামে গুণ করা হয়। তাই দ্রব্যের পরিমাণের কোনো তথ্য যদি না থাকে তবে দামসূচক নির্ণয় করা সম্ভব নয়। এ কারণে উদ্দীপক থেকে দাম সূচকের সাহায্যে মুদ্রাস্ফীতির হার নির্ণয় করা যাবে না।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপক হতে দাম সূচকের সাহায্যে মুদ্রাস্ফীতির যার কী নির্ণয় করা যাব…
উদ্দীপক
হলিক্রস কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর