উদ্দীপকে উল্লিখিত পেশার মানুষের মধ্যে কারা লাভবান এবং ক্ষতিগ্রস্ত হয়? কীভাবে হয়?
উত্তর: মুদ্রাস্ফীতির ফলে উৎপাদনকারী লাভবান হয়, কিন্তু গরিব ও সীমিত আয়ের লোক ক্ষতিগ্রস্ত হয়। মুদ্রাস্ফীতির ফলে আয়ের পুনঃবণ্টন ঘটে। সমাজের এক শ্রেণির কাছ থেকে অন্য শ্রেণির কাছে সম্পদ পুনঃবিন্যস্ত হয়। মুদ্রাস্ফীতির প্রভাব সমাজের বিভিন্ন শ্রেণির মানুষের ওপর বিভিন্নভাবে পড়ে। কেউ-লাভবান হয়। আবার অনেকে ক্ষতিগ্রস্ত হয়। যেমন- শ্রমিক শ্রেণিও সীমিত আয়ের লোকেরা ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু উৎপাদনকারীরা লাভবান হয়। উদ্দীপকে 'A [গণিত] দেশের ভোক্তার মূল্যসূচক ১৩০ থেকে বেড়ে ২০২২-২৩ অর্থবছরে ১৫০ হয়। ফলে মুদ্রাস্ফীতির হার হয় ১৫.৩৮%। এতে উৎপাদনকারীরা লাভবান হয়। কিন্তু গরিব ও সীমিত আয়ের লোক ভোগান্তির শিকার হয়। মুদ্রাস্ফীতির ফলে দ্রব্যের সাধারণ দামস্তর বৃদ্ধি পায়। ফলে অর্থের ক্রয়ক্ষমতা হ্রাস পায়। তাই ঋণদাতা, গরিব ও সীমিত আয়ের লোকেরা পূর্বের চেয়ে কম পরিমাণ দ্রব্যসামগ্রী ক্রয় করতে বাধ্য হয়। এভাবে তারা ক্ষতিগ্রস্ত হয়। অন্যদিকে, মুদ্রাস্ফীতির ফলে দামস্তর বাড়লেও সে অনুপাতে উৎপাদন খরচ বাড়ে না। তাই কৃষক, উৎপাদনকারী, ও ব্যবসায়ীরা পূর্বের তুলনায় বেশি মুনাফা অর্জন করেন। এভাবে তারা লাভবান হয়। তাই বলা যায়, মুদ্রাস্ফীতির প্রভাব উৎপাদনকারীর ওপর ইতিবাচক এবং গরিব ও সীমিত আয়ের লোকের ওপর নেতিবাচক।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত পেশার মানুষের মধ্যে কারা লাভবান এবং ক্ষতিগ্রস্ত হ…
উদ্দীপক
ঢাকা কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর