উদ্দীপকে উল্লিখিত দেশদ্বয়ের মুদ্রাস্ফীতির তুলনা করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত দেশদ্বয়ে ব্যয় বৃদ্ধিজনিত ও চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বিদ্যমান। সামগ্রিক যোগান স্থির থেকে সামগ্রিক চাহিদা বৃদ্ধি পেলে দ্রব্য সামগ্রীর দামস্তর বৃদ্ধি পায়। এভাবে দামস্তর বৃদ্ধি পেলে তা চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। আর উৎপাদনের উপকরণসমূহের ব্যয় বৃদ্ধির কারণে উৎপাদন খরচ বাড়ে। এসময় চাহিদা স্থির থাকলে যোগান হ্রাসজনিত কারণে দামস্তর বাড়ে। এটি ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। উদ্দীপকের 'X [গণিত] দেশের সরকার নোট ছাপিয়ে যুদ্ধের ব্যয় নির্বাহ করে। এ কারণে দেশে অর্থের যোগান বৃদ্ধি পাওয়ায় সামগ্রিক চাহিদা বৃদ্ধি পায়। ফলে দামস্তরও বৃদ্ধি পায়। এটি চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। অন্যদিকে Y দেশে প্রায়ই ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস হানা দেয়। যা' অনেক ক্ষয়ক্ষতির জন্য দায়ী। অর্থাৎ 'Y [গণিত] দেশে সামগ্রিক চাহিদা স্থির থেকে সামগ্রিক যোগান হ্রাস পাওয়ার কারণে দামস্তর বৃদ্ধি পায়। এটি ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির ক্ষেত্রে উৎপাদন পূর্ণ নিয়োগের পূর্বে বাড়ে।কিন্তু ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির ক্ষেত্রে দাম বাড়লেও উৎপাদন বাড়ে না।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত দেশদ্বয়ের মুদ্রাস্ফীতির তুলনা করো।
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর