উদ্দীপকের উল্লিখিত শিল্পটির কী কী সমস্যা রয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত শিল্পটি হলো বাংলাদেশের, তৈরি পোশাক শিল্প। বাংলাদেশে তৈরি পোশাক শিল্প ১৯৭৬ সালে যাত্রা শুরু হয়। বর্তমানে দেশে প্রায় ৫ হাজার পোশাক তৈরির কারখানা রয়েছে। এসব কারখানায় প্রায় ৪৪ লক্ষ শ্রমিক কর্মরত। এদের প্রায় ৮০ শতাংশই হলো অশিক্ষিত ও অর্ধশিক্ষিত নারী কর্মী। এছাড়া দেশের রপ্তানি আয়ের প্রায় ৮৬ শতাংশই পোশাক শিল্প থেকে অর্জিত হয়। উদ্দীপকের শিল্পটি ১৯৭৬ সালে রপ্তানি শুরু করে। বর্তমানে 'Y [গণিত] দেশের মোট রপ্তানি আয়ের দুই-তৃতীয়াংশ এ শিল্পটি থেকে আসে। এটি দেশের কর্মসংস্থান ও জীবনযাত্রার মান বৃদ্ধিতে ভূমিকা রাখছে। শিল্পটিতে কোটা আরোপ ও ঋণের অসুবিধা রয়েছে। অর্থাৎ শিল্পটি তৈরি পোশাক শিল্পকে নির্দেশ করে। বর্তমানে শিল্পটি বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে। যেমন- পোশাক শিল্পের উন্নয়নের জন্য উন্নতমানের কর্মপরিবেশ বেশির ভাগ কারখানায় নেই। এছাড়া দেশে পর্যাপ্ত পরিমাণে সময়মতো কাঁচামালের অভাবে এ শিল্পের উৎপাদন ব্যাহত হয়। তাছাড়া মূলধনের অভাব, দক্ষ শ্রমিকের অভাব, জ্বালানির অভাব, রাজনৈতিক অস্থিতিশীলতা বিদ্যমান থাকায় এ শিল্প হুমকির মুখে পড়েছে। তাই বর্তমানে বাংলাদেশের পোশাক শিল্প বিশ্ব বাজারে প্রবল প্রতিযোগিতায় টিকে থাকতে সমস্যা হচ্ছে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের উল্লিখিত শিল্পটির কী কী সমস্যা রয়েছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
হলিক্রস কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর