উদ্দীপক হতে নির্মিত মুদ্রাস্ফীতির হার বিবেচনায় সমাজ বিভিন্ন শ্রেণী পেশার লোকের উপর এর প্রভাব বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপক হতে নির্মিত মুদ্রাস্ফীতির হার বিবেচনায় সমাজে বিভিন্ন শ্রেণী পেশার লোকের উপর প্রভাব নিম্নে বিশ্লেষণ করা হলো। মুদ্রাস্ফীতির ফলে দেশের সাধারণ মানুষের জীবনযাত্রার উপর নানরূপ প্রভাব পড়ে। যেমন:- ১.সীমিত আয়ের লোক:- মুদ্রাস্ফীতির ফলে সীমিত আয়ের লোকেরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। কারণ দামস্তর বাড়লে একই পরিমাণ মজুরি দিয়ে কম পরিমাণ দ্রব্যসামগ্রী ক্রয় করতে পারে। ২.শ্রমিক শ্রেণি :- দামস্তর বা মুদ্রাস্ফীতি বাড়লে শ্রমিকরা ক্ষতিগ্রস্ত হয়। কারণ তখন তাদের প্রাপ্ত মজুরি দ্রব্যের দামের অনুপাতে বাড়ে না। ৩.কৃষিজীবী:- দামস্তর বাড়লে কৃষিজীবী সম্প্রদায় লাভবান হয়। কারণ উৎপাদন ব্যয় মোটামুটিভাবে অপরিবর্তিত থাকলে এবং দ্রব্যমূল্য বাড়লে তখন তারা লাভবান হয়। ৪.ক্রেতা ও ভোগকারী :- মুদ্রাস্ফীতির বৃদ্ধি পেলে ক্রেতা ও ভোক্তা ক্ষতিগ্রস্ত হয়। কারণ তারা সমপরিমাণ অর্থ দ্বারা আগের তুলনায় কম পরিমাণ দ্রব্য ক্রয় করতে পারে। ৫.ঋণদাতা ও ঋণগ্রহীতা :- মুদ্রাস্ফীতির ফলে ঋণগ্রহীতারা লাভবান হয় এবং ঋণদাতারা ক্ষতিগ্রস্ত হয়। ৬.উৎপাদনকারী ও ব্যবসায়ী :- দামস্তর বাড়লে উৎপাদনকারী ও ব্যবসায়ীরা লাভবান হয়। এবং প্রচুর মুনাফা অর্জন করতে পারে। সুতরাং বলা যায়, দামস্তর বা মুদ্রাস্ফীতি বৃদ্ধি পেলে সমাজের বিভিন্ন শ্রেণি পেশার লোকের উপর নানারকম প্রভাব পরিলক্ষিত হয়।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপক হতে নির্মিত মুদ্রাস্ফীতির হার বিবেচনায় সমাজ বিভিন্ন শ্রেণী…
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর