উদ্দীপক হতে মুদ্রাস্ফীতির হার নির্ণয় করো।
উত্তর: ভোক্তার ব্যয় সম্পর্কিত তথ্য সংগ্রহ করে দাম সূচক নির্ণয় করাই হলো ভোক্তার দাম সূচক। ভোক্তার দাম সূচক দ্বারা নির্দিষ্ট দ্রব্যগুলো ক্রয়ের ক্ষেত্রে যে ব্যয় হয় তা পরিমাপ করা হয়। সাধারণত কোনো এলাকার প্রতিনিধিত্বকারী দ্রব্যের গুচ্ছমূল্য নির্বাচন করা হয়। এক্ষেত্রে গুচ্ছমূল্যের ভিত্তি বছরের দাম ও বর্তমান দামের অনুপাত নির্ণয় করে ১০০ দিয়ে গুণ করা হয়। এরপর প্রাপ্ত সংখ্যা থেকে ১০০ বিয়োগ করলেই মুদ্রাস্ফীতির হার পাওয়া যায়। উদ্দীপকে 'B [গণিত] দেশের কয়েকটি দ্রব্যের পরিমাণ, ভিত্তি বছরের দাম ও বর্তমান বছরের দাম দেওয়া আছে। উক্ত তথ্যের ভিত্তিতে ভোক্তার দাম সূচকের মাধ্যমে মুদ্রাস্ফীতি নির্ণয় করা হলো: দ্রব্য পরিমাণ (Q0) ভিত্তি বছরের ২০১৬ দাম (P0) বর্তমান বছরের ২০২২ দাম (Pn) P0Q0 PnQ0 চাল ৫০ ৫০ ৭০ ২৫০০ ৩৫০০ ডাল ৫ ৮০ ১১০ ৪০০ ৫৫০ তেল ১০ ৭০ ১৪০ ৭০০ ১৪০০ চিনি ৩ ৭০ ১৩০ ২১০ ৩৯০ আটা ২০ ২০ ৩৫ ৪০০ ৭০০ মোট ৪২১০ ৬৫৪০ সুতরাং, ভোক্তার দাম সূচক (CPI) = [গণিত] × 100 = [গণিত] × 100 = ১৫৫.৩৪ সুতরাং, দামস্তর বেড়েছে ১৫৫.৩৪ -১০০ = ৫৫.৩৪ শতাংশ। অর্থাৎ মুদ্রাস্ফীতির হার ৫৫.৩৪%।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপক হতে মুদ্রাস্ফীতির হার নির্ণয় করো।
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর