চিত্রে কী ধরনের মুদ্রাস্ফীতি প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: চিত্রে ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি প্রকাশ পেয়েছে। উৎপাদন খরচ বৃদ্ধির কারণে সামগ্রিক যোগান হ্রাসের মাধ্যমে যে মুদ্রাস্ফীতি ঘটে, তাকে ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বলে। আকস্মিকভাবে উপকরণের দাম বাড়লে দ্রব্যের উৎপাদন খরচ বেড়ে যায়। চাহিদা স্থির থেকে উৎপাদন খরচ বৃদ্ধি পেলে উৎপাদনকারী দ্রব্যের যোগান কমায়। ফলে দ্রব্যের দাম বাড়ার প্রবণতা কাজ করে। উদ্দীপকের চিত্রে, ভূমি (OY) অক্ষে জাতীয় আয় ও লম্ব (OP) অক্ষে দামস্তর নির্দেশ করা হয়েছে। চিত্রে প্রাথমিক অবস্থায় তথা E₁ বিন্দুতে AD = AS₁ হওয়ায় Y₁ আয়স্তরে P₁ দাম নির্ধারিত হয়। উৎপাদনের উপকরণের দাম বৃদ্ধিতে সামগ্রিক যোগান হ্রাসের ফলে সামগ্রিক যোগান রেখা AS₁ থেকে AS₂ তে স্থানান্তর হয়। ফলে E₁E₂ পরিমাণ যোগান হ্রাস পায়। এতে P₁ থেকে P₂ তে দাম বৃদ্ধি পায়। সামগ্রিক যোগান হ্রাসের কারণে এ মুদ্রাস্ফীতি ঘটে বলে একে ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বা যোগান মুদ্রাস্ফীতি বলে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
চিত্রে কী ধরনের মুদ্রাস্ফীতি প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা করো।
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর