উদ্দীপক অনুযায়ী দামস্তর বৃদ্ধির কারণ বিশ্লেষণ করো।
উত্তর: সরকারর ব্যয়ের পরিমাণ বেড়ে গেলে দামস্তর বৃদ্ধি পায়। মুদ্রাস্ফীতির ফলে দামস্তর বৃদ্ধি পায়। অর্থের ক্রয়ক্ষমতা হ্রাস পায়। মুদ্রাস্ফীতির প্রভাব জনজীবনে বিভিন্ন শ্রেণির মানুষের ওপর বিভিন্ন রকমের হয়। যেমন- সীমিত আয়ের লোক, কৃষিজীবী, ক্রেতা-ভোগকারী, উৎপাদনকারী ও ব্যবসায়ী প্রভৃতি শ্রেণির মধ্যে কেউ লাভবান হয়। আবার এদের মধ্যে অনেকে ক্ষতিগ্রস্ত হয়। উদ্দীপকে একটি দেশে ২০১৫ সালে দামস্তর ছিল ১২০। সরকারের নানান উন্নয়নমূলক কর্মকাণ্ডের কারণে ২০২০ সালে ঐ দেশের দামস্তর বেড়ে হয় ১৫০ টাকা। এখানে উন্নয়নমূলক কর্মকাণ্ডে সরকারের অনেক ব্যয় হয়। ফলে দামস্তর বেড়ে যায়। সুতরাং ব্যয় বৃদ্ধির জন্য দামস্তর বাড়ায় এটি ব্যয় বৃদ্ধি জনিত মুদ্রাস্ফীতি বলা যায়। সরকার নানান উন্নয়নমূলক কাজে অনেক ব্যয় করে। ফলে ঘাটতি বাজেট হতে পারে। এ ঘাটতি বাজেট দামস্তর বৃদ্ধির অন্যতম একটি কারণ। এটি ব্যয় বৃদ্ধজনিত মুদ্রাস্ফীতির ফলে ঘটে এ ধরনের মুদ্রাস্ফীতি জনগণের হাতে মুদ্রার সরবরাহ বাড়িয়ে দেয়। ফলে অর্থের ক্রয়ক্ষমতা কমে যায়। এতে সীমিত আয়ের লোক, শ্রমিক শ্রেণি, ক্রেতা ও ভোগকারীরা পূর্বাপেক্ষা কম দ্রব্যসামগ্রী কিনতে পারে। তাই, এসময় তারা ক্ষতিগ্রস্থও হয়। সুতরাং বলা যায়, ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির কারণে দামস্তর বৃদ্ধি পায়।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপক অনুযায়ী দামস্তর বৃদ্ধির কারণ বিশ্লেষণ করো।
উদ্দীপক
ঢাকা কমার্স কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর