কী কী পদক্ষেপ গ্রহণ করলে 'X [গণিত] দেশের বর্ণিত লোকদের অবস্থার উন্নয়নে ঘটবে? ব্যাখ্যা করো।
উত্তর: মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আর্থিক নীতি, রাজস্ব নীতি ও প্রত্যক্ষ কার্যক্রমের বিভিন্ন পদক্ষেপ নিতে হবে। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য কেন্দ্রীয় ব্যাংক যেসব পদ্ধতি অবলম্বন করে সেগুলোর সমষ্টিই হলো আর্থিক নীতি। এ পদক্ষেপগুলো হলো ব্যাংক হার বৃদ্ধি, নগদ জমার অনুপাত বৃদ্ধি, খোলাবাজারে সরকারি ঋণপত্র বিক্রয় ইত্যাদি। আর রাজস্ব নীতির মধ্যে সরকারি ব্যয় হ্রাস, করের পরিমাণ বৃদ্ধি, সরকারি ঋণ গ্রহণ ইত্যাদি উল্লেখযোগ্য। উদ্দীপকে 'X [গণিত] দেশের সামগ্রিক দামস্তর ১৮০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২৬০ টাকা হয়। অর্থাৎ 'X [গণিত] দেশে মুদ্রাস্ফীতির সৃষ্টি হয়। এর ফলে কৃষকও সীমিত আয়ের লোকসহ সমাজের আরো অনেকেই ক্ষতিগ্রস্ত হচ্ছে। এসব লোকদের অবস্থা উন্নয়নের একমাত্র উপায় হলো মুদ্রাস্ফীতি হ্রাস করা। এক্ষেত্রে আর্থিক নীতি, রাজস্ব নীতি ও সরকারের প্রত্যক্ষ কার্যক্রম ইত্যাদি পদক্ষেপ নিতে হবে। বিভিন্ন কারণে দেশে মুদ্রাস্ফীতি ঘটতে পারে। যেমন ব্যয় বৃদ্ধিজনিত, চাহিদা বৃদ্ধিজনিত ইত্যাদি। খোলাবাজারে ঋণপত্র বিক্রয়, ব্যাংক হার বৃদ্ধি, রিজার্ভ বৃদ্ধি, সরকারি ব্যয় হ্রাস ইত্যাদি পদক্ষেপ নিলে অর্থের যোগান হ্রাস পায়। ফলে সামগ্রিক চাহিদা ও দামস্তর উভয়ই হ্রাস পায়। আবার কর হ্রাস, আমদানি বৃদ্ধি, মজুরি নিয়ন্ত্রণ, পরিবহন ব্যবস্থার উন্নয়ন, মুজুদদারি রোধ ইত্যাদি পদক্ষেপের ফলে ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি হ্রাস পায়। সুতরাং বলা যায়, উপরে উল্লিখিত পদক্ষেপসমূহ গ্রহণ করলে বর্ণিত লোকদের অবস্থার উন্নয়ন ঘটবে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
কী কী পদক্ষেপ গ্রহণ করলে 'X দেশের বর্ণিত লোকদের অবস্থার উন্নয়নে ঘট…
উদ্দীপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর