সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপসমূহ মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে কতটুকু ভূমিকা রাখবে উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপসমূহ মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিভিন্ন কারণে যেমন মুদ্রাস্ফীতি ঘটে তেমনি বিভিন্ন পদক্ষেপ নিলে মুদ্রাস্ফীতি হ্রাসও পায়। এ পদক্ষেপসমূহের মধ্যে কেন্দ্রীয় ব্যাংকে আর্থিকনীতি, সরকারের রাজস্বনীতি উল্লেখযোগ্য। উদ্দীপকে থেকে দেখা যায়, ভিত্তি বছরের চাল ও তেলের দাম এর তুলনায় বর্তমান বছরের দাম সার্বিকভাবে ৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এ ধরনের দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ করতে সরকার আর্থিক নীতির আওতায় ব্যাংক হার বৃদ্ধি ও অর্থের যোগান হ্রাস করে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে পারে। আবার রাজস্বনীতির অধীনে সরকারি ব্যয় হ্রাস ও পরোক্ষ কর হ্রাসের মাধ্যমে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারবে। এছাড়া উৎপাদন বৃদ্ধির মাধ্যমে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা যাবে। সরকার ব্যাংক হার বাড়ালে বাণিজ্যিক ব্যাংকগুলো তাদের সুদের হার বাড়িয়ে দেয়। ফলে ব্যাংক থেকে ঋণ গ্রহণ ব্যয়সাধ্য হলেও ঋণের পরিমাণ কমায় মুদ্রাস্ফীতি কমে যায়। সরকারি ব্যয়ের হ্রাস ঘটলে আর্থিক প্রবাহ কমে ও সামগ্রিক চাহিদা হ্রাস পায়। ফলে দামস্তর কমে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে থাকে। আবার সম্পদের উৎকৃষ্ট ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি করতে পারলে দামস্তর নিয়ন্ত্রণে রাখা সম্ভব। তাছাড়া পরোক্ষ করের হার কমিয়ে 'দিলে এবং অর্থের যোগান হ্রাস করলে মুদ্রার সরবরাহ কমে। এতে মুদ্রার যোগান কমে গেলে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রিত হবে। সুতরাং, সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপসমূহ মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে যথেষ্ট ভূমিকা রাখবে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপসমূহ মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে কতটুকু ভূমিক…
উদ্দীপক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর