উদ্দীপকে সৃষ্ট মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের আর্থিক নীতির কার্যকারিতা বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে সৃষ্ট মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের আর্থিক নীতির কার্যকরি। বিভিন্ন কারণে মুদ্রাস্ফীতি সৃষ্টি হতে পারে। যেমন- চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি, ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি ইত্যাদি। এ কারণে মুদ্রাস্ফীতির প্রতিকারও ভিন্ন হয়। একেক ক্ষেত্রে একেক নীতি কার্যকরী ভূমিকা পালন করে। উদ্দীপকে সামগ্রিক যোগান AS স্থির থেকে সামগ্রিক চাহিদা AD, থেকে বেড়ে AD₂ হয়। ফলে দামস্তর বেড়ে OP₁ থেকে OP₂ হয়। অর্থাৎ চিত্রে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি সৃষ্টি হয়েছে। সাধারণত মুদ্রাস্ফীতির ক্ষেত্রে আর্থিক নীতির কার্যকারিতা বেশি। এ ধরনের মুদ্রাস্ফীতি আর্থিক নীতির বিভিন্ন উপকরণ তথা ব্যাংক হার, রিজার্ভ অনুপাত ইত্যাদি বাড়িয়ে নিয়ন্ত্রণ করা যেতে পারে। বাংলাদেশ ব্যাংক ব্যাংক হার বাড়ালে অর্থের যোগান হ্রাস পায়। ফলে ভোগ ও বিনিয়োগ হ্রাসহেতু সামগ্রিক চাহিদা হ্রাস পায়। আবার খোলা বাজারে ঋণপত্র বিক্রয় করলে জনগণের হাতের তরল উদ্বৃত্ত অর্থ কমে যায়। এতে সামগ্রিক চাহিদা ও দামস্তর হ্রাস পায়। পাশাপাশি নগদ রিজার্ভ অনুপাত বৃদ্ধি এবং ঋণ নিয়ন্ত্রণ ও রেশনিং করলে জনগণের হাতে অর্থের যোগান হ্রাস পায়। এতে সামগ্রিক চাহিদা হ্রাস পেয়ে দামস্তর হ্রাস পায়। সুতরাং বলা যায়, উদ্দীপক সৃষ্ট মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের আর্থিক নীতি কার্যকরী ভূমিকা পালন করে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে সৃষ্ট মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের আর্থিক নীতির কার্যকা…
উদ্দীপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর