উদ্দীপকে সৃষ্ট অবস্থা নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংক কি ধরনের পদক্ষেপ গ্রহণ করে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত পরিস্থিতিতে কেন্দ্রীয় ব্যাংকের গৃহীত ব্যবস্থা নিম্নে বিশ্লেষণ করা হলো : উদ্দীপকের ঘটনায় মুদ্রাস্ফীতি লক্ষ্য করা যায়। সাধারণত অর্থের যোগান বৃদ্ধি পেলে কিংবা জনগণের ক্রয়ক্ষমতা বৃদ্ধি পেলে তখন চাহিদা বৃদ্ধি জনিত মধ্যে মুদ্রাস্ফীতি লক্ষ্য করা যায়। কেননা ক্রয় ক্ষমতা বাড়ার সাথে সাথে তখন তাদের স্বাভাবিক সময়ের তুলনায় চাহিদা বৃদ্ধি পায়। এই সমস্যা মোকাবেলায় কেন্দ্রীয় ব্যাংক ব্যাংক হার বৃদ্ধি এবং খোলা বাজারে ঋণপত্র বিক্রয়ের মাধ্যমে অর্থের যোগান কমিয়ে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে পারে। কেন্দ্রীয় ব্যাংক যদি ব্যাংক হার বৃদ্ধি করে দেয় তখন সুদের পরিমাণ বৃদ্ধি পায় এবং বিনিয়োগ হ্রাস পায়। আর বিনিয়োগ হ্রাস পাওয়ার ফলে জনগণের মধ্যে অর্থের যোগান কমে যায়। বলে তাদের ক্রয় ক্ষমতা হ্রাস পায় এবং চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি ও নিয়ন্ত্রণ হয়। পাশাপাশি খোলা বাজারে ঋণপত্র বিক্রয় করলে সেগুলো কেনার ফলে জনগণের নগদ অর্থ কমে যায় তথা অর্থের যোগান হ্রাস পায়। এতে করে সামগ্রিক চাহিদা ও হ্রাস পায়। তাই বলা যায়, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করার লক্ষে কেন্দ্রীয় ব্যাংক ব্যাংক হার বৃদ্ধি ও খোলাবাজারের ঋণপত্র বিক্রয় করতে পারে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে সৃষ্ট অবস্থা নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংক কি ধরনের পদক্ষে…
উদ্দীপক
Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর