উদ্দীপকে উল্লিখিত মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে ব্যাংক হার বৃদ্ধি করলে কোন ধরনের ফলাফল পাওয়া যাবে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত মুদ্রাস্ফীতি তথা চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে ব্যাংক হার বৃদ্ধি করলে কিছুটা ইতিবাচক ফলাফল পাওয়া যাবে। নিম্নে তা ব্যাখ্যা করা হলো : উদ্দীপকের চিত্রে চাহিদা বৃদ্ধি জনিত মুদ্রাস্ফীতিকে দেখানো হয়েছে। সাধারণত আর আর্থিক নীতি বাস্তবায়নের মাধ্যমে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা যায়। সাধারণত মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য কেন্দ্রীয় ব্যাংক যে সকল কৌশল অবলম্বন করে সেগুলোকে আর্থিক নীতি বলা হয়। কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক নীতিগুলো হল - ব্যাংক হার পরিবর্তন, খোলা বাজারে ঋণপত্র বিক্রয়, রিজার্ভের অনুপাতের পরিবর্তন ইত্যাদি। কেন্দ্রীয় ব্যাংক যদি ব্যাংক হার বৃদ্ধি করে দেয় তখন সুদের পরিমাণ বৃদ্ধি পায় এবং বিনিয়োগ হ্রাস পায়। আর বিনিয়োগ হ্রাস পাওয়ার ফলে জনগণের মধ্যে অর্থের যোগান কমে যায়। ফলে তাদের ক্রয় ক্ষমতা হ্রাস পায় এবং চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি ও নিয়ন্ত্রণ হয়। তবে শুধু ব্যাংক ঋণহার বৃদ্ধির মাধ্যমে চাহিদা বৃদ্ধি জনিত মুদ্রাস্ফীতি পুরোপুরি নিয়ন্ত্রণ সম্ভব নয়। কেননা অর্থের যোগান সম্পূর্ণভাবে কমাতে ঋণহার পরিবর্তনের পাশাপাশি অন্যান্য আর্থিক নীতি ও গ্রহণ করতে হবে। তাই বলা যায়, চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে ব্যাংক হার বৃদ্ধি করলে কিছুটা ইতিবাচক ফলাফল পাওয়া যাবে। তবে পুরোপুরি নিয়ন্ত্রণ না ও হতে পারে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে ব্যাংক হার বৃদ্ধি করলে ক…
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর