উদ্দীপকে কোন ধরনের মুদ্রাস্ফীতি দেখানো হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি দেখানো হয়েছে। নিম্নে এর তা ব্যাখ্যা করা হলো : চাহিদা বৃদ্ধির কারণে যদি কোন দ্রব্যের দাম স্তর বৃদ্ধি পায় তখন তাকে চাহিদা বৃদ্ধি জনিত মুদ্রাস্ফীতি বল। পূর্ণ নিয়োগ থেকে সামগ্রিক চাহিদা বৃদ্ধি পেলে চাহিদা বৃদ্ধি জনিত মুদ্রাস্ফীতি সৃষ্টি হয়। মূলত যোগান স্থির থেকে চাহিদা বৃদ্ধি পেলে এই ধরনের মুদ্রাস্ফীতি লক্ষ্য করা যায়। চাহিদা বৃদ্ধি জনিত মুদ্রাস্ফীতির মূল কারণ হচ্ছে অর্থের যোগান বৃদ্ধি। উদ্দীপকে চিত্র অনুসারে দেখা যায় প্রাথমিক অবস্থায় সামগ্রিক চাহিদা ও যোগান E0 বিন্দুতে পরস্পর সমান থাকায় তাই OM উৎপাদনে ভারসাম্য দাম OP1। কিন্তু পরবর্তীতে সামগ্রিক যোগান AS স্থির থেকেও সামগ্রিক চাহিদা D0 বৃদ্ধি পেয়ে D1 হওয়ায় দামস্তর OP0 বেড়ে OP1 হয়। যার ফলে দেশটিতে দামস্তর P0P1 পরিমাণ বৃদ্ধি পায়। যোগান স্থির থেকে সামগ্রিক চাহিদা বৃদ্ধি পাওয়ার কারণে বলা যায় উদ্দীপকে চাহিদা বৃদ্ধি জনিত মুদ্রাস্ফীতি দেখানো হয়েছে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে কোন ধরনের মুদ্রাস্ফীতি দেখানো হয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর