উদ্দীপকে উল্লিখিত খাত ছাড়া সরকার আর কোন কোন খাত হতে ঋণ গ্রহণ করতে পারে? মতামত ব্যক্ত করো।
উত্তর: উল্লিখিত খাত ছাড়া সরকার বৈদেশিক বিভিন্ন উৎস থেকে ঋণ গ্রহণ করতে পারে। সরকারি ব্যয় নির্বাহের জন্য সরকার বিভিন্ন উৎস থেকে যে ঋণ গ্রহণ করে থাকে তা সরকারি ঋণ। সরকারি ঋণের উৎস দুই ভাগে বিভক্ত। যথা বৈদেশিক ঋণ এবং অভ্যন্তরীণ ঋণ। সরকার দেশের বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংক ও জনগণ থেকে যে ঋণ নেয় তা অভ্যন্তরীণ ঋণ। আর বিদেশি বিভিন্ন উৎস থেকে যে ঋণ নেয় তা বৈদেশিক ঋণ। উদ্দীপকে সরকার বিভিন্ন ধরনের কর বৃদ্ধি করেছে। এসব কর বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন বাণিজ্যিক ও কেন্দ্রীয় ব্যাংক থেকে প্রচুর ঋণ করে থাকে। অর্থাৎ সরকার অভ্যন্তরীণ বিভিন্ন উৎস থেকে ঋণ গ্রহণ করছে। সরকার এ অভ্যন্তরীণ ঋণের পাশাপাশি বিভিন্ন বৈদেশিক উৎস থেকেও ঋণ গ্রহণ করতে পারে। সরকারি ঋণের খাতসমূহের মধ্যে বৈদেশিক খাতগুলো অন্যতম। এগুলোর মধ্যে বিদেশি ব্যক্তি, সংস্থা, আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান, বিদেশি সরকার উল্লেখযোগ্য। আবার বিভিন্ন সেবামূলক সংস্থা ও আর্থিক প্রতিষ্ঠান যেমন- UNDP, JAICA, IMF ইত্যাদি থেকে ঋণ গ্রহণ করতে পারে। এছাড়াও বিভিন্ন বন্ধু রাষ্ট্রের সরকার থেকেও ঋণ গ্রহণ করতে পারে। সুতরাং বলা যায়, উদ্দীপকে উল্লিখিত খাত ছাড়া সরকার বিদেশি বিভিন্ন খাত থেকে ঋণ গ্রহণ করতে পারে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত খাত ছাড়া সরকার আর কোন কোন খাত হতে ঋণ গ্রহণ করতে প…
উদ্দীপক
নটরডেম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর