উদ্দীপক হতে প্রত্যক্ষ করের তালিকা প্রস্তুত করো।
উত্তর: ভার বহনের দিক থেকে করকে প্রত্যক্ষ কর ও পরোক্ষ কর দুই ভাগে ভাগ করা যায়। যে করের করঘাত ও করপাত একই ব্যক্তির ওপর পড়ে তাকে প্রত্যক্ষ কর বলে। অর্থাৎ প্রত্যক্ষ কর যে ব্যক্তির ওপর আরোপিত হয় তাকেই উক্ত কর পরিশোধ করতে হয়। এ ধরনের কর অন্যের ওপর চাপানো যায় না। এ ধরনের কর সাধারণত প্রগতিশীল ও নাগরিক চেতনা বৃদ্ধিতে সহায়ক। যেমন- আয়কর, কর্পোরেশন কর, সম্পদ কর ইত্যাদি। উদ্দীপকে সরকারি ব্যয় বৃদ্ধির প্রেক্ষিতে সরকার আয় কর, বিক্রয় কর, প্রমোদ কর, ভূমি রাজস্বসহ আরো কিছু কর-রাজস্ব বৃদ্ধি করেছে। উল্লিখিত করসমূহের মধ্যে আয়কর, কর্পোরেশন কর, সম্পদ কর, ভূমি রাজস্ব ইত্যাদি যার ওপর ধার্য করা হয় তাকেই পরিশোধ করতে হয়। তাই এগুলোপ্রত্যক্ষ কর। সুতরাং, প্রত্যক্ষ করের তালিকা হবে নিম্নরূপ: প্রত্যক্ষ কর ১. আয় কর ২. কর্পোরেশন কর ৩. সম্পদ কর ৪. ভূমি রাজস্ব
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপক হতে প্রত্যক্ষ করের তালিকা প্রস্তুত করো।
উদ্দীপক
নটরডেম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর