স্বল্প আয়ের মানুষের উপর মুদ্রাস্ফীতির প্রভাব বিশ্লেষণ কর।
উত্তর: স্বল্প আয়ের মানুষের উপর মুদ্রাস্ফীতির প্রভাব নিম্নে বিশ্লেষণ করা হলো :উদ্দীপকে কিছু দ্রব্যের পরিমাণ এবং ভিত্তি বছরের দাম এবং চলতি বছরের দাম উল্লেখ করা হয়েছে। উক্ত তথ্য অনুসারে ভোক্তার দাম সূচক ১২২.৫। তথা মুদ্রাস্ফীতি ২২.৫%। দামস্তরের ক্রমবৃদ্ধির প্রবণতাকেই বলে মুদ্রাস্ফীতি। মুদ্রাস্ফীতির ফলে কোন দ্রব্যের দাম তুলনামূলক বৃদ্ধি পেতে থাকে। যা মানুষের ক্রয় ক্ষমতা হ্রাসের একটি কারণ। কেননা পূর্বে যে মূল্যে এই উক্ত দ্রব্য নির্দিষ্ট পরিমাণ করতে পারতো বর্তমানে ওই একই মূল্যে তার থেকে তুলনামূলক কম দ্রব্য ক্রয় করতে পারে। আর এর ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় স্বল্প আয়ের মানুষজন। কেননা দ্রব্যমূল্য বৃদ্ধি পেলেও তাদের আয় বৃদ্ধি পায় না। যার ফলে তারা তাদের সীমিত আয়ের মাধ্যমে পূর্বের ন্যায়ের সমপরিমাণ দ্রব্য কিনতে পারেনা। আর তাদের এই ক্রয় ক্ষমতা হ্রাসের ফলে পরিমাণের তুলনায় কম দ্রব্যের মাধ্যমে জীবন নির্বাহ কষ্টকর হয়ে উঠে। তাই বিশ্লেষণ পূর্বক বলা যায় মুদ্রাস্ফীতির প্রভাব স্বল্পআয়ের মানুষের উপর অভিশাপস্বরুপ।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
স্বল্প আয়ের মানুষের উপর মুদ্রাস্ফীতির প্রভাব বিশ্লেষণ কর।
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর