মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে উদ্দীপকে গৃহীত পদক্ষেপের যথার্থতা মূল্যায়ন কর।
উত্তর: মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে উদ্দীপকে গৃহীত পদক্ষেপের যথার্থতা নিম্নে মূল্যায়ন করা হলো: উদ্দীপক অনুসারে জানা যায় উক্ত দেশে ৩৯.৩৯ % মুদ্রাস্ফীতি বিদ্যমান। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য সরকার ব্যাংক হার পরিবর্তন, নগদ রিজার্ভের অনুপাতের পরিবর্তনসহ ঋণ নিয়ন্ত্রণের মতো পদক্ষেপ গ্রহণ করে। উক্ত পদক্ষেপ গুলোর মাধ্যমে মুদ্রাস্ফীতি ভুমিকা রাখলেও এটি যথাযথ পদক্ষেপ নয়। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য আরো কিছু প্রত্যক্ষ ব্যবস্থা সরকার গ্রহণ করতে পারে। যেমন উৎপাদন বৃদ্ধি, দাম নিয়ন্ত্রণ, মজুরি নিয়ন্ত্রণ ইত্যাদি। সরকারি ব্যয়ের হ্রাস ঘটলে আর্থিক প্রবাহ যেমন কমে যায় তেমনি সামগ্রিক চাহিদা ও হ্রাস পায়। যার ফলে দামস্তর নিয়ন্ত্রণ থাকে। এছাড়াও ব্যাংক হার বাড়ালে বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে সুদের হার বৃদ্ধি পাবে। ফলে ঋণের পরিমাণ কমে মুদ্রাস্ফীতি কমে যাবে। একই সাথে পরোক্ষ করের হার কমিয়ে দিলে এবং অর্থের যোগান হ্রাস করলে মুদ্রা সরবরাহ কমে। আর মুদ্রার যোগান কমে গেলে তখন মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রিত হবে। পাশাপাশি সম্পদের সর্বোৎকৃষ্ট ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি করতে পারলে দামস্তর নিয়ন্ত্রণে রাখা যাবে তথা মুদ্রাস্ফীতি হ্রাস পাবে। তাই বলা যায়, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের উক্ত পদক্ষেপ গুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও তা যথেষ্ট নয়।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে উদ্দীপকে গৃহীত পদক্ষেপের যথার্থতা মূল্যায়…
উদ্দীপক
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর