উদ্দীপকে 'D [গণিত] দেশে যে ধরনের মুদ্রাস্ফীতি সৃষ্টি হয়েছে তা ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে 'D [গণিত] দেশে ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি সৃষ্টি হয়েছে। শ্রমিকের মজুরি বৃদ্ধি, একচেটিয়া ব্যবসায়ীর মুনাফা বৃদ্ধির প্রত্যাশায় অথবা আকস্মিকভাবে গুরুত্বপূর্ণ উপকরণের দাম বাড়লে, বৃদ্ধিপ্রাপ্ত উৎপাদন ব্যয় উৎপাদক দ্রব্যের মূল্যের সাথে যোগ করলে তখন সামগ্রিক দামস্তর বেড়ে যায়। এক্ষেত্রে চাহিদা স্থির থেকে যদি দ্রব্যের উৎপাদন খরচ বৃদ্ধি পায় তখন উৎপাদক দ্রব্যের যোগান কমায় সুতরাং দ্রব্যের চাহিদা স্থির থেকে উৎপাদন ব্যয় বৃদ্ধির কারণে উৎপাদন হ্রাস পেলে দ্রব্যের যোগান হ্রাস পায়। এরূপ অবস্থায় দাম স্তর বৃদ্ধির প্রবণতাকে ব্যয়জনিত মুদ্রাস্ফীতি বলে। উদ্দীপকে দেখা যায়, সম্প্রতি রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিশ্ব বাণিজ্য বাধাগ্রস্ত হয় এবং জ্বালানি তেলসহ অধিকাংশ খাদ্যপণ্যের যোগানে ঘাটতি দেখা যায়। এর প্রভাবে 'D [গণিত] দেশের খাদ্য ও ভোগ্য পণ্যের দাম ক্রমাগত বৃদ্ধি পেতে থাকে। যা ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির সাথে সাদৃশ্যপূর্ণ। সুতরাং বলা যায়, 'D [গণিত] দেশে ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি সৃষ্টি হয়েছে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে 'D দেশে যে ধরনের মুদ্রাস্ফীতি সৃষ্টি হয়েছে তা ব্যাখ্যা কর।
উদ্দীপক
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর