উদ্দীপকে সৃষ্ট মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আর্থিক নীতির ভূমিকা আলোচনা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আর্থিক নীতির ভূমিকা নিম্নে আলোচনা করা হলো : উদ্দীপকের চিত্রে সামগ্রিক যোগান SQf এবং প্রাথমিক সামগ্রিক চাহিদা D1। সামগ্রীক চাহিদা D1 থেকে বেড়ে D2 হলে দাম স্তর 10 থেকে বেড়ে 20 হয়। যেহেতু চাহিদা বৃদ্ধির কারণে মুদ্রাস্ফীতিটি হয়েছে তাই এটিকে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বলা যায়। তবে আর্থিক নীতি বাস্তবায়নের মাধ্যমে এই মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা যায়। সাধারণত মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য কেন্দ্রীয় ব্যাংক যে সকল কৌশল অবলম্বন করে সেগুলোকে আর্থিক নীতি বলা হয়। কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক নীতিগুলো হল - ব্যাংক হার পরিবর্তন, খোলা বাজারে ঋণপত্র বিক্রয়, রিজার্ভের অনুপাতের পরিবর্তন ইত্যাদি। কেন্দ্রীয় ব্যাংক যদি ব্যাংক হার বৃদ্ধি করে দেয় তখন সুদের পরিমাণ বৃদ্ধি পায় এবং বিনিয়োগ হ্রাস পায়। আর বিনিয়োগ হ্রাস পাওয়ার ফলে জনগণের মধ্যে অর্থের যোগান কমে যায়। বলে তাদের ক্রয় ক্ষমতা হ্রাস পায় এবং চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি ও নিয়ন্ত্রণ হয়। পাশাপাশি খোলা বাজারে ঋণপত্র বিক্রয় করলে সেগুলো কেনার ফলে জনগণের নগদ অর্থ কমে যায় তথা অর্থের যোগান হ্রাস পায়। এতে করে সামগ্রিক চাহিদা ও হ্রাস পায়। তাই বলা যায় উপরে উল্লেখিত আর্থিক নীতিগুলো বাস্তবায়নের মাধ্যমে উদ্দীপকে উল্লিখিত চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আনা সম্ভব
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে সৃষ্ট মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আর্থিক নীতির ভূমিকা আলোচনা কর।
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর