উদ্দীপকে সৃষ্ট মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সরকার কী ভূমিকা রাখতে পারে—ব্যাখ্যা কর।
উত্তর: চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সরকার নানারূপ আর্থিক নিয়ম-নীতি ও রাজস্বনীতি গ্রহণ করতে পারে। কেন্দ্রীয় ব্যাংক অর্থব্যবস্থার শীর্ষে থেকে দেশের সামগ্রিক অর্থনৈতিক কার্যাবলিকে নিয়ন্ত্রণ করে। এবং কেন্দ্রীয় ব্যাংক অনেক ক্ষেত্রে সরকারের পক্ষে কাজ করে। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্যে কেন্দ্রীয় ব্যাংক সরকারের পক্ষে বিভিন্ন আর্থিক নীতি গ্রহণ করতে পারে। ব্যাংক হারের বৃদ্ধির মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাফীতি নিয়ন্ত্রণ করতে পারে। সরকারের পক্ষ হয়ে কেন্দ্রীয় ব্যাংক নগদ জমার অনুপাত বৃদ্ধি দ্বারা মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করে। এছাড়াও খোলাবাজারে ঋণপত্র বিক্রয় ইত্যাদি আর্থিক নীতি দ্বারা মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা হয়ে থাকে। যখন আর্থিক নীতি মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে যথেষ্ট ভূমিকা রাখতে ব্যর্থ হয় তখন সরকার রাজস্বনীতির আশ্রয় নেয়। যেমনঃ- সরকারি ব্যয় হ্রাস, কর বৃদ্ধি, সরকারি ঋণমন্থন ইত্যাদি সরকারের রাজস্বনীতির আওতাভুক্ত। উদ্দীপকে চাহিদাবৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি ঘটেছে। উক্ত মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সরকার ব্যাংক হার, নগদ রিজার্ভ, অনুপাত পরিবর্তন করবে। উক্ত পরিবর্তন সমূহ কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক নীতি। এবং সরকারি ব্যয় ও কর হারের পরিবর্তনের মাধ্যমে রাজস্বনীতির পরিবর্তন করবে সরকার। এছাড়াও উক্ত ব্যবস্থাদির পাশাপাশি সরকারকে কিছু প্রত্যক্ষ ব্যবস্থাও গ্রহণ করতে হবে। তবেই উক্ত মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আনা সম্ভব।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে সৃষ্ট মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সরকার কী ভূমিকা রাখতে পারে—ব…
উদ্দীপক
Comilla · 2022
উত্তর
উত্তর