চিত্রে প্রদর্শিত মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে উদ্দীপকে উল্লিখিত সরকারের পদক্ষেপগুলো মূল্যায়ন করো ।
উত্তর: মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংক যেমন আর্থিক নীতি গ্রহণ করে, তেমনি সরকার রাজস্ব নীতি প্রয়োগ করে থাকে। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য কেন্দ্রীয় ব্যাংক সরকারের পক্ষে যেসব পদ্ধতি অবলম্বন করে সেগুলোর সমষ্টিই হলো আর্থিক নীতি। এ নীতির অধীনে ব্যাংক হার বৃদ্ধি, নগদ জমার অনুপাত বৃদ্ধি, খোলাবাজারে সরকারি ঋণপত্র বিক্রয় ইত্যাদি। আর্থিক নীতি মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য যথেষ্ট না হলে সরকার রাজস্ব নীতিরও আশ্রয় নেয়। রাজস্ব নীতির মধ্যে সরকারি ব্যয় হ্রাস, করের পরিমাণ বৃদ্ধি, সরকারি ঋণ গ্রহণ ইত্যাদি উল্লেখযোগ্য। উদ্দীপকে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি ঘটেছে। এটি নিয়ন্ত্রণে সরকারের ব্যাংক হার ও নগদ রিজার্ভ অনুপাত পরিবর্তন কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক নীতি নির্দেশ করে । পক্ষান্তরে, সরকার রাজস্ব নীতির আওতায় সরকারি ব্যয় ও কর হার পরিবর্তন করেন। অর্থাৎ উদ্দীপকে সরকার চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আর্থিক ও রাজস্ব নীতি প্রয়োগ করেছেন । মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আর্থিক নীতির কার্যকারিতা অনেকটাই নির্ভর করে ঋণগ্রহীতাদের ওপর। মুদ্রাস্ফীতির সময় তারা অধিক ঋণ নিতে গেলে তবেই এ ব্যবস্থা কার্যকর হয়। আর যদি কার্যকারিতা না আসে তাহলে সরকার রাজস্বনীতি গ্রহণ করে থাকে। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য আর্থিক ও রাজস্বনীতির আশ্রয় গ্রহণ সত্ত্বেও কখনো কখনো সরকারকে এসবের সাথে কিছু প্রত্যক্ষ ব্যবস্থাও গ্রহণ করতে হয় । সুতরাং বলা যায়, উদ্দীপকের চিত্রে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি দেখা দিলে তা নিয়ন্ত্রণের জন্য আর্থিক ও রাজস্বনীতির পাশাপাশি প্রত্যক্ষ নীতিও গ্রহণ করতে হয় ।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
চিত্রে প্রদর্শিত মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে উদ্দীপকে উল্লিখিত সরকারের…
উদ্দীপক
Mymensingh · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর