উদ্দীপকের আলোকে সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপ সমূহ বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের গৃহীত পদক্ষেপ গুলো নিম্নে বিশ্লেষণ করা হলো :উদ্দীপকে ২০২০ ও ২০২২ সালের বঙ্গবন্ধুর দাম ও পরিমান দেওয়া হয়েছে। উক্ত তথ্য বিশ্লেষণ করুন দেখা যায় ভোক্তার মুল্য সূচক হল ১১৪.৯৪। অর্থাৎ ২০২০ সালের সাপেক্ষে ২০২২ সালে মুদ্রাস্ফীতি হয়েছে ১৪.৯৪ শতাংশ। সরকার আর্থিক নীতি প্রয়োগ করে এই মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে পারে। সাধারণত মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য কেন্দ্রীয় ব্যাংক যে সকল কৌশল অবলম্বন করে সেগুলোকে আর্থিক নীতি বলা হয়। কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক নীতিগুলো হল - ব্যাংক হার পরিবর্তন, খোলা বাজারে ঋণপত্র বিক্রয়, রিজার্ভের অনুপাতের পরিবর্তন ইত্যাদি। কেন্দ্রীয় ব্যাংক যদি ব্যাংক হার বৃদ্ধি করে দেয় তখন সুদের পরিমাণ বৃদ্ধি পায় এবং বিনিয়োগ হ্রাস পায়। আর বিনিয়োগ হ্রাস পাওয়ার ফলে জনগণের মধ্যে অর্থের যোগান কমে যায়। ফলে তাদের ক্রয় ক্ষমতা হ্রাস পায় এবং চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি ও নিয়ন্ত্রণ হয়। পাশাপাশি খোলা বাজারে ঋণপত্র বিক্রয় করলে সেগুলো কেনার ফলে জনগণের নগদ অর্থ কমে যায় তথা অর্থের যোগান হ্রাস পায়। এতে করে সামগ্রিক চাহিদা ও হ্রাস পায়। এছাড়াও প্রয়োজনে ঋণদান সীমিত করলেও অর্থের যোগান কমে যাবে। যার ফলে মুদ্রাস্ফীতির হ্রাস পাবে তাই বলা যায়, উদ্দীপকে উল্লিখিত পদক্ষেপ গুলো বাস্তবায়নের মাধ্যেম মুদ্রাস্ফীতির হ্রাস করা যাবে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপ সমূহ বিশ্লেষণ কর।
উদ্দীপক
Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর