উদ্দীপকে নির্দেশিত মুদ্রাস্ফীতির ফলে কর্মসংস্থান ও বিনিয়োগের উপর কি প্রভাব পড়বে? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে নির্দেশিত ব্যয়বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির ফলে কর্মসংস্থান ও বিনিয়োগের উপর নেতিবাচক প্রভাব পড়বে। নিম্নে তা বিশ্লেষণ করা হলো: উদ্দীপকের চিত্রটিতে উৎপাদনের উপকরণের মূল্য বৃদ্ধিতে সামগ্রিক যোগান হ্রাস পায়। যার ফলে সামগ্রিক যোগান রেখা AS0 থেকে তে AS1 স্থানান্তর হয়। এর ফলে যোগানের পরিমাণ হ্রাস পায় এবং P0 থেকে P1 তে দাম বৃদ্ধি পায়। আর দাম বৃদ্ধির ফলে এবং সামগ্রিক যোগান হ্রাসের কারণে এই ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি ঘটে। কোন পন্যের উৎপাদন খরচ বৃদ্ধি পেলে তখন এর উৎপাদন কমে যায়। কিন্তু চাহিদা একই থাকায় সামরিক যোগান হ্রাস পায়। এটি ই ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। যেহেতু ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতিতে সামগ্রিক যোগান হ্রাস পায় তাই বিনিয়োগ ও কর্মসংস্থানের উপর এর নেতিবাচক প্রভাব পড়ে। সাধারণত মুদ্রাস্ফীতিতে বিনিয়োগ ও কর্মসংস্থানের উপর কেমন প্রভাব পড়বে তা নির্ভর করে এটি ব্যায় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি না চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। আর ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি দেখা দিলে তখন উৎপাদন খরচ বৃদ্ধির কারণে বিনিয়োগকারীদের প্রত্যাশা কমে যায়। এতে করে তারা উৎপাদন হ্রাস করে যার ফলে বিনিয়োগ কমে যায় এবং বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হয়। একই সাথে উৎপাদন কমে যাওয়ার কারণে কর্মসংস্থান ও সংকীর্ণ হয়ে যায়। তাই বলা যায়, উদ্দীপকে নির্দেশিত ব্যয়বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির ফলে কর্মসংস্থান ও বিনিয়োগের উপর নেতিবাচক প্রভাব পড়বে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে নির্দেশিত মুদ্রাস্ফীতির ফলে কর্মসংস্থান ও বিনিয়োগের উপর ক…
Mymensingh · 2023
উত্তর
উত্তর

উত্তর
উত্তর