উদ্দীপকে ছেদবিন্দু E, থেকে E₂ তে পরিবর্তনের কারণগুলো ব্যাখ্যা কর।
উত্তর: চাহিদা বৃদ্ধির ফলে মুদ্রাস্ফীতির সৃষ্টি হয়েছে এবং উক্ত মুদ্রাস্ফীতির প্রেক্ষিতে ছেদবিন্দু E1 থেকে যা E2 তে পরিবর্তিত হয়েছে। দ্রব্যের বৃদ্ধির ফলে চাহিদার যে বৃদ্ধি ঘটে তার প্রেক্ষিতে দামস্তরের বৃদ্ধি ঘটলে তাকে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বলে। পূর্ণ নিয়োগ করে প্রযুক্তি ও দক্ষতার পরিপ্রেক্ষিতে সামগ্রিক যোগান স্থির থেকে সামগ্রিক চাহিদা বৃদ্ধির ফলে মুদ্রাস্ফীতি সৃষ্টি হয়। উদ্দীপকে চিত্রের আলোকে বলতে পারি, প্রাথমিক অবস্থায় সামগ্রিক চহিদা ও সামগ্রিক যোগান E1 বিন্দুতে পরস্পর সমান হয় ফলে ভারসাম্য দাস হয় OP2। যদি সামগ্রিক যোগান AS স্থির থেকে সামগ্রিক চাহিদা AD1 থেকে বৃদ্ধি পেয়ে AD2 হয় সেক্ষেত্রে দামস্তর OP1 থেকে বেড়ে OP2 হয়। অর্থাৎ দামস্তর P1P₂ পরিমাণ বৃদ্ধি পায়। অর্থাৎ উক্ত তথ্য চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতিকে নির্দেশ করছে। চাহিদা মুদ্রাস্ফীতি আরো কয়েকটি বিষয়ের সাথে সম্পর্কযুক্ত। যেমনঃ- ভোগ, বিনিয়োগ, সরকারি আয়, সরকারি ব্যয়। এছাড়াও রপ্তানি বৃদ্ধির কারণে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি দেখা যায়। উক্ত মুদ্রাস্ফীতির ফলে সামগ্রিক চাহিদা রেখা ওপরের দিকে স্থানান্তর হয়। অর্থাৎ প্রদত্ত ভারসাম্য বিন্দু বা ছেদ বিন্দু E1 থেকে E2 তে পরিবর্তিত হয়।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে ছেদবিন্দু E, থেকে E₂ তে পরিবর্তনের কারণগুলো ব্যাখ্যা কর।
উদ্দীপক
Comilla · 2022
উত্তর
উত্তর